উদ্দীপকের নেটওয়ার্ক সংগঠন বাস্তবায়নে ভাই বোনের চিন্তার ক্ষেত্রে কোনটিকে তুমি বেশি যুক্তিযুক্ত বলে মনে কর? বিশ্লেষনপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ফাহাদ বাস টপোলজি ও তার বোন স্টার টপোলজির সাহায্যে নেটওয়ার্কটি স্থাপন করতে চাচ্ছে। বাস টপোলজি হলো একটি নির্দিষ্ট ধরনের নেটওয়ার্ক টপোলজি যেখানে নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস একটি একক কেবল বা লাইনের সাথে সংযুক্ত থাকে। এই টপোলজি নেটওয়ার্কে যে তার ব্যাবহার হয় সে তারকে ব্যাকবোন বলা হয়। অন্যদিকে যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রনকারী কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলে। উদ্দিপকের ফাহাদ একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে তার বাসার ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করার চিন্তা করেছিলো। যেহেতু ডিভাইসগুলোর মধ্যে একটি কেন্দ্রীয় ডিভাইস থাকবে তাই বলা যায় এটি একটি স্টার টপোলজি। অন্যদিকে ফাহাদের বোন শুধুমাত্র নেটওয়ার্কের ব্যাকবোন ক্যাবলের সাহায্যে নেটওয়ার্ক স্থাপন করতে চাইলো। যেহেতু ব্যাকবোন ক্যাবলের সাহায্যে নেটওয়ার্ক স্থাপিত হবে তাই এটি স্টার টপোলজি। স্টার টপোলজির সাহায্যে খুব সহজে কোন প্রতিবন্ধকতা ছাড়া নেটওয়ার্কে নতুন কম্পিউটার যুক্ত করা যায়। কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব বা সুইচ ব্যবহারের ফলে দ্রুত এক কম্পিউটার হতে আরেক কম্পিউটারে ডেটা আদান প্রদান করা যায়। অন্যদিকে বাস টপোলজিতে কম্পিউটার বা ডিভাইস সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। মূল ক্যাবলে একটি স্থানে এটি হলে পুরো নেটওয়ার্ক অচল করে দিতে পারে। তাই বলা যায়, ফাহাদের নেটওয়ার্কটি সংগঠন করাই যুক্তিযুক্ত হবে। কেননা, বাস টপোলজিতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের নেটওয়ার্ক সংগঠন বাস্তবায়নে ভাই বোনের চিন্তার ক্ষেত্রে কোন…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর