কম খরচে নেটওয়ার্ক করার জন্য কোন ক্যাবল অনিন্দ্য বেছে নিবে? কারণসহ বর্ণনা কর।
উত্তর: কম খরচে নেটওয়ার্ক করার জন্য টুইস্টেড পেয়ার ক্যাবলকে অনিন্দ্য বেচে নিবে নিচে কারণগুলো ব্যাখ্যা করা হলো:- ল্যান নেটওয়ার্ক ও টেলিভিশন লাইনের কানেকশন তৈরীর জন্য যে ক্যাবলটি ব্যবহার করা হয় সেটিই টুইস্টেড পেয়ার ক্যাবল। এ ক্যাবলে একসাথে কয়েক জোড়া ক্যাবল পাকানো অবস্থায় থাকে যার মাধ্যমে ডেটা সিগনাল প্রভাহিত হয়। এ ক্যবলের ব্যান্ডউইথ সাধারণত 1 mbps - 10 gbps হয়ে থাকে। সাধারণত টেলিফোন লাইন, ডিজিটাল সিগনালিং ও LAN নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের ক্যাবল ব্যবহার করা হয়। টুইস্টেড পেয়ার ক্যাবলের কতগুলো সুবিধা রয়েছে যার কারণে এ ক্যাবল ব্যবহার করা উচিৎ- কম দুরুত্বে যোগাযোগের জন্য টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহার করা হয় ব্যাপকভাবে। এ ক্যাবল সহজে মেরামত করা যায়। অন্যান্য ক্যাবলের থেকে দামে কম। সহজে স্থাপন করা যায়। অ্যানালগ ও ডিজিটাল উভয় ধরনের ডেটা প্রেরনের জন্য এ ধরনের ক্যাবল ব্যবহার করা হয়। টেলিফোন সিস্টেমে এ ধরনের সিগনাল কোন রকম পরিবর্তন ছাড়াই বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে পারে। উদ্দীপকে যেহেতু কম খরচে LAN নেটওয়ার্কের জন্য ক্যাবলের বাচাইয়ের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে টুইস্টেড পেয়ার ক্যাবলই যথাপোযগী।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
কম খরচে নেটওয়ার্ক করার জন্য কোন ক্যাবল অনিন্দ্য বেছে নিবে? কারণসহ ব…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর