চিত্র ১ ও ২ নং টপোলজি ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১ এ প্রদশির্ত পদ্ধতিটি হলো রিং টপোলজি। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শবর্তী কম্পিউটারের সাথে রিং এর মতো চক্রাকারে সংযুক্ত থাকে। এ ব্যবস্থায় কম্পিউটারে কোনও ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে কম্পিউটারগুলোর মধ্য ঘুরতে থাকে। এতে কোনও কেন্দ্রীয় কম্পিউটার থাকেনা। তারের পরিমান কম থাকায় খরচ কম। তবে ডেটার গতি ধীর। এছাড়াও একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। চিত্র -২ এ দেওয়া টপোলজিটি হলো স্টার টপোলজি। এই টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রনকারী কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার বা পেরিকারাল সমূহকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তুলে। এক্ষেত্রে সংযুক্ত নোডগুলো কেন্দ্রীয় কম্পিউটারের সাহায্যে তথ্য আদান-প্রদান করে থাকে। এই সংগঠনে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারের উপর এর প্রভাব পড়ে না। খুব সহজে সমস্যা সংক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যায়। কম্পিউটারের সংখ্যা বৃদ্ধিতে এই টপোলজিতে ডেটা ট্রান্সমিশন গতি স্বাভাবিক থাকে। তবে এটি একটি ব্যয়বহুল পদ্ধতি।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
চিত্র ১ ও ২ নং টপোলজি ব্যাখ্যা কর।
উদ্দীপক

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর