উদ্দীপকের নেটওয়ার্কটি কোন টপোলজিতে সংযোগ দেওয়া যৌক্তিক হবে মনে কর- উত্তরের স্বপক্ষে যুক্তি দাও
উত্তর: উদ্দীপকের নেটওয়ার্কটিতে স্টার টপোলজি সংযোগ দেওয়া যৌক্তিক হবে। নিচে ব্যাখ্যা করা হলো- স্টার টপোলজিতে একটি কেন্দ্রিয় হাবের সাথে অন্যান্য কম্পিউটার গুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে। হাবের মাধ্যমে প্রিন্টার ও স্ক্যানার এবং কম্পিউটার গুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। হাব কম্পিউটারের সাথে ডেটা চলাচল নিয়ন্ত্রন করে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের জন্য প্রথমে হাবে প্রেরণ করতে হয়। এরপর হাব ডেটা গ্রহনকারী কম্পিউটারে ডেটা পাঠিয়ে দেয়। হাবের ক্ষমতা যত বেশি হবে নেটওয়ার্কে ততবেশি কম্পিউটারে সংযোগ দেয়া যাবে। এ সংগঠনে কোনো একটি কম্পিউটার নস্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কে কোনো প্রভাব পড়ে না। ফলে খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেয়া যায়। প্রয়োজনে নতুন কম্পিউটার সংযোগ করা যায়। স্টার টপোলজির সুবিধাসমূহ: সহজে নেটওয়ার্কে অধিক সংখ্যক কম্পিউটার সংযুক্ত করা যায়।এটি নির্ভর করে হাব/সুইচে কয়টি পোর্ট আছে তার উপর। নেটওয়ার্কের কোনো কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কে কোনো প্রভাব পড়ে না। নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে সহজে হাব থেকে অনুসন্ধান করা যায়। ইন্টেলিজেন্ট হাবের মাধ্যমে নেটওয়ার্ক মনিটরিং করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের নেটওয়ার্কটিতে স্টার টপোলজি সংযোগ দেওয়া উচিৎ।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের নেটওয়ার্কটি কোন টপোলজিতে সংযোগ দেওয়া যৌক্তিক হবে মনে কর- …
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর