উদ্দীপকের আলোকে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন ও ব্যবহার বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত ক্যাবলটি হলো ফাইবার অপটিক ক্যাবল। নিচে ফাইবার অপটিক ক্যাবলের গঠন ও ব্যবহার বর্ণনা করা হলো- গঠন : অপটিক্যাল ফাইবার ক্যাবল তিনটি অংশের সমন্বয়ে গঠিত। অংশ তিনটি হলো— ১. কোর; ২. ক্লাডিং এবং ৩. জ্যাকেট। ১. কোর : অপটিক্যাল ফাইবার ক্যাবলের সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর, যা কাচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। কোরের প্রতিসরাংক ক্লাডিং-এর প্রতিসরাংকের তুলনায় বেশি। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস ৪ থেকে 100 মাইক্রোমিটার (um) পর্যন্ত হয়ে থাকে ৷ ২. ক্লাডিং কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং। ক্লাডিং-এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লাডিং কাচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্লাডিং-এর বহিঃস্থ বাফার-এর ব্যাস 250 মাইক্রোমিটার । ৩. জ্যাকেট : অপটিক্যাল ফাইবার ক্যাবলের বাইরের অংশটি হলো অ্যাকেট, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেট-এর ব্যাস 400 মাইক্রোমিটার। ব্যবহার : ১. সাধারণত টেলিযোগাযোগের ক্ষেত্রে এ ক্যাবল অধিক ব্যবহৃত হয় । ২. আলোকসজ্জা, সেন্সর ও ছবি সম্পাদনার কাজে এ ক্যাবল ব্যবহৃত হয়। ৩. উচ্চ বৈদ্যুতিক রোধের কারণে এ ক্যাবল উচ্চ ভোল্টের বৈদ্যুতিক 1 যন্ত্রপাতির সাথেও ব্যবহার করা যায় । ৪. ফাইবার অপটিক ক্যাবল হালকা হওয়ায় আকাশযানেও ব্যবহার করা হয়। ৫. প্রতিকূল পরিবেশে সহনীয়, তাই সারা বিশ্বে সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কে এটি ব্যবহৃত হচ্ছে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের আলোকে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন ও ব্যবহার…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর