অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে উদ্দীপকের ক্যাবলদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? যুক্তিসহ মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ ও ২ এর ক্যাবলদ্বয় হলো যথাক্রমে কো- এক্সিয়াল ক্যাবল ও ফাইবার অপটিক ক্যাবল। অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে এ দুধরনের ক্যাবলের মধ্যে কোন ক্যাবলটি বেশি সুবিধাজনক তা নিচে বিশ্লেষণ করা হলো— কো-এক্সিয়াল ক্যাবলে ডাটা স্থানান্তর গতি বেশি, তবে ফাইবার অপটিক ক্যাবলে ডেটা আলোর গতিতে স্থানান্তর হয় যা সর্বাপেক্ষা দ্রতগতিসম্পন্ন। ফাইবার অপটিক ক্যাবল কো-এক্সিয়াল ক্যাবল অপেক্ষা অধিক উচ্চ ব্যান্ডউইথসম্পন্ন । যদিও কো-এক্সিয়াল ক্যাবলে ট্রান্সমিশন লস অনেকটাই কম তবে ফাইবার অপটিকে এই লস প্রায় হয় না বললেই চলে। কো-এক্সিয়াল ক্যাবলের ক্ষেত্রে তারের দৈর্ঘ্য বেশি হলে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে যেখানে কোন রকম রিপিটার ছাড়াই ফাইবার অপটিক 50 কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে। ফাইবার অপটিক ক্যাবলের · ক্ষেত্রে পরিবেশের তাপ, চাপ ইত্যাদি ডেটা চলাচলে বাধা সৃষ্টি করতে পারে না, তাই ডেটা কোনো রকম ঝামেলা ছাড়াই অধিক দূরত্বে প্রেরণ করা যায়। তাই সবদিক বিবেচনায়, অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে ফাইবার অপটিক ক্যাবল অধিক সুবিধাজনক ।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে উদ্দীপকের ক্যাবলদ্বয়ের মধ্যে ক…
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর