উদ্দীপকে উল্লিখিত ছবি প্রেরণের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্কটি ব্যবহৃত হয়েছে তা স্বল্প দূরত্বে কার্যকরী হলেও অধিক দূরত্বের ক্ষেত্রে উপযোগী নয়-মতামত দাও।"
উত্তর: উদ্দীপকে যে নেটওয়ার্কটির কথা বলা হয়েছে, তা মূলত ব্লুটুথ নেটওয়ার্ক। ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বে নিম্নশক্তিসম্পন্ন রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে তারহীনভাবে তথ্য আদান-প্রদান করে। এই প্রযুক্তি মূলত স্বল্প দূরত্বের জন্যই তৈরি করা হয়েছে। এটি খুবই কম পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে 'যা সাধারণত 2.5 মিলিওয়াট হয়ে থাকে। ফলে এটি খুব বেশি জায়গা নিয়ে সেবা দিতে পারে না। ব্লুটুথ সাধারণত চারদিকে 10 মিটার পর্যন্ত ক্রিয়াশীল থাকে। এছাড়াও এর ডেটা স্থানান্তর হার সংস্করণভেদে 1 - 3 Mbps পর্যন্ত হয়ে থাকে যা খুবই কম। দূরত্ব বৃদ্ধি পেলে এই গতি আরও কমে যায়। 2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করায় দূরত্ব বাড়লে ব্লুটুথ নেটওয়ার্কে ইন্টারফেয়ারেন্স বেড়ে যায়। যার কারণে নেটওয়ার্কের গুণগত মান কমে যায়। এসব কারণেই মূলত ব্লুটুথ প্রযুক্তি স্বল্প দূরত্বে কার্যকরী হলেও অধিক দূরত্বের ক্ষেত্রে উপযোগী নয় ।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছবি প্রেরণের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্কটি ব্যবহৃ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর