উদ্দীপকে দ্বীপের নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের ভূ-পৃষ্ঠ থেকে দূরবর্তী ৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ২ কিলোমিটার প্রস্থের একটি দ্বীপে ব্যবসায়িক জোন তৈরির উদ্দেশ্যে ঐ দ্বীপের সকল ব্যবসায়ীদের একটি তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্বীপটিতে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের তারবিহীন সংযোগ অর্থাৎ WMAN ( Wireless Metropolitan Area Network) ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় বলে আমি মনে করি । বিভিন্ন প্রকার নেটওয়ার্কের মধ্যে অন্যতম WMAN নেটওয়ার্ক 1 ব্যবস্থা সীমিত এলাকায়, সাধারণত ৫০ কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক সুবিধা প্রদান করে । এটি দ্রুতগতির এবং খরচ তুলনামূলক কম। এছাড়া WMAN নেটওয়ার্ক সিস্টেমে WiMax নামক 1 ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহৃত হয়, যা মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ইন্টারনেট সুবিধা দেয়। এর কাভারেজ এরিয়া ১০ কি.মি. ৬০ কি.মি. । এই প্রযুক্তিতে একক বেজ স্টেশনের মাধ্যমে হাজার-হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা প্রদান করা যায়। নির্দিষ্ট এলাকা এমনকি উদ্দীপকের দ্বীপের মতো প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত সময়ে নেটওয়ার্ক বাস্তরায়ন সম্ভব হয়। এই ধরনের' নেটওয়ার্কের জন্য কোনো প্রকার লাইসেন্স প্রয়োজন হয় না ।সুতরাং, উদ্দীপকের দ্বীপে ওয়্যারলেস MAN নেটওয়ার্ক ব্যবস্থায় WiMax প্রযুক্তি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় ।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে দ্বীপের নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর