উদ্দীপকের চিত্র : ১ এর কম্পিউটিং সার্ভিসটির সুবিধা বর্ণনা কর
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এর কম্পিউটিং সার্ভিসটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। নিচে এর সুবিধা বর্ণনা করা হলো— ১.ক্লাউড ব্যবহার করে অপারেটিং খরচ যথেষ্ট পরিমাণ কমানো সম্ভব । ২.ক্লাউডে স্টোরেজ নিয়ে কোনো চিন্তা নেই। যখন যত দরকার, সুলভ মূল্যে তখন তত স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। এখানে প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা রয়েছে। ৩.ক্লাউডে রেজিস্ট্রিকৃত গ্রাহকরা তার ডেটাবেজে ইন্টারনেটের মাধ্যমে যেকোনো অবস্থান থেকে যেকোনো সময় ডেটা একসেস -করতে পারে। ৪. ক্লাউড কম্পিউটিং-এর গ্রাহক সফটওয়্যার সার্ভিসসহ সার্ভিস নিলে প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারও সুলভে ব্যবহার করতে পারবে। ৫. ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি দক্ষতা, ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তাই কোনো ছোট প্রতিষ্ঠানের স্থাপিত নিজস্ব সেটআপের চেয়ে এগুলো বেশি নিরাপদ ।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের চিত্র : ১ এর কম্পিউটিং সার্ভিসটির সুবিধা বর্ণনা কর
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর