শেয়ারFacebookWhatsApp

অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনা সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়া উত্তম? যৌক্তিক ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের “ক' কলেজের ভবনসমূহ পরস্পর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। কলেজটির আন্তঃভবন দুরত্ব বিবেচনায় কলেজের সকল কম্পিউটারসমূহের মধ্যে সবচেয়ে কম খরচে অভিন্ন নেটওয়ার্ক স্থাপনে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহার করা সব থেকে বেশি যুক্তিযুক্ত হবে৷ নিচে তা ব্যাখ্যা করা হলো: কলেজটির নেটওয়ার্ক ব্যবস্থা হলো LAN. এ নেটওয়ার্কে তার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার ক্যাবল, কো-অ্যাক্সিয়াল ক্যাবল বা ফাইবার অপটিক ক্যাবল ব্যবহৃত হয়। এ তার মাধ্যমগুলোর মধ্যে টুইস্টেড পেয়ার ক্যাবল সবচেয়ে সস্তা । স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং-এর জন্য টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া সহজে স্থাপন এবং মেরামতও করা যায়। অন্যদিকে কো- অ্যাক্সিয়াল ক্যাবল ও ফাইবার অপটিক ক্যাবলের দাম ও স্থাপন খরচ বেশি হওয়ায় এ তার দিয়ে অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পন পূরণ হবেনা। সুতরাং কলেজটির স্বল্পদূরত্বে অবস্থিত ভবনগুলোর মাঝে কম খরচে অভিন্ন নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নে টুইস্টেড পেয়ার ক্যাবল সবচেয়ে উত্তম।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনা সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান…

উদ্দীপক

'ক' কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান-প্রদান করতে পারে। অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলেন।

Dhaka · 2023

উত্তর

ব্লু-টুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাই পিকোনেট৷ ব্লু-টুথ সিস্টেমের মৌলিক উপাদান হলো পিকোনেট।

উত্তর

ক্লাউড কম্পিউটিং ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয়ে থাকেন। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বল্প খরচে সফটওয়্যার সার্ভিস এবং প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা ব্যবহার করতে পারেন। এতে ব্যবহারকারীর অপারেটিং খরচ অনেক কমে যায়। আবার সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ তাদের সার্ভিস ভাড়া দিয়ে ব্যবসায়িকভাবে লাভবান হতে পারে। তাই ক্লাউড কম্পিউটিং ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ের জন্যই লাভজনক।

উত্তর

উদ্দীপকে 'ক' কলেজটির বর্তমান নেটওয়ার্ক ব্যবস্থা হলো Local Area Network- LAN। এ ব্যবস্থায় অনেক ডিভাইস একসেস পাওয়া যায় এবং রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়। 'ক' কলেজটির বিস্তৃতি ১ কি.মি. এর মধ্যে বিদ্যমান থাকবে বলে ধরে নেওয়া যায়। তাই ব্যবস্থাটি LAN হিসেবে বিবেচনা করা যায়। ছোট অফিস-আদালত, ব্যবসায় প্রতিষ্ঠান, স্কুল কলেজ ক্যাম্পাস কিংবা একটি বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনে স্থাপিত অসংখ্য কম্পিউটারের মধ্যে এ নেটওয়ার্ক গড়ে তোলা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN তারের মাধ্যমে, তারবিহীন বা উভয়ের সংমিশ্রণে তৈরি করা যায়।

উত্তর

উদ্দীপকের “ক' কলেজের ভবনসমূহ পরস্পর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। কলেজটির আন্তঃভবন দুরত্ব বিবেচনায় কলেজের সকল কম্পিউটারসমূহের মধ্যে সবচেয়ে কম খরচে অভিন্ন নেটওয়ার্ক স্থাপনে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহার করা সব থেকে বেশি যুক্তিযুক্ত হবে৷ নিচে তা ব্যাখ্যা করা হলো: কলেজটির নেটওয়ার্ক ব্যবস্থা হলো LAN. এ নেটওয়ার্কে তার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার ক্যাবল, কো-অ্যাক্সিয়াল ক্যাবল বা ফাইবার অপটিক ক্যাবল ব্যবহৃত হয়। এ তার মাধ্যমগুলোর মধ্যে টুইস্টেড পেয়ার ক্যাবল সবচেয়ে সস্তা । স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং-এর জন্য টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া সহজে স্থাপন এবং মেরামতও করা যায়। অন্যদিকে কো- অ্যাক্সিয়াল ক্যাবল ও ফাইবার অপটিক ক্যাবলের দাম ও স্থাপন খরচ বেশি হওয়ায় এ তার দিয়ে অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পন পূরণ হবেনা। সুতরাং কলেজটির স্বল্পদূরত্বে অবস্থিত ভবনগুলোর মাঝে কম খরচে অভিন্ন নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নে টুইস্টেড পেয়ার ক্যাবল সবচেয়ে উত্তম।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।