উদ্দীপকে উল্লিখিত তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করার প্রযুক্তিটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তারবিহীন প্রযুক্তিটি হলো WiMax. নিচে এ প্রযুক্তিটি বর্ণনা করা হলো- WiMax হচ্ছে একটি ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি, যা মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে বিস্তৃত এলাকায় ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয়। এটি সাধারণত 2 থেকে 66 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং 80 Mbps থেকে 1 Gbps পর্যন্ত গতিতে ডেটা ট্রান্সফার প্রদানে সক্ষম। প্রতিটি বেস স্টেশনের কভারেজ এলাকা 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই প্রযুক্তিতে একটি একক বেস স্টেশনের মাধ্যমে বিশাল ভৌগোলিক এলাকায় হাজার হাজার ব্যবহারকারীকে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দেওয়া যায়। এর ডাউনলিংক গতি এবং আপলিংক গতি অপেক্ষাকৃত বেশি। এর নিরাপত্তা ব্যবস্থা অপেক্ষাকৃত ভালো। এর সিগন্যাল নয়েজ সর্বোচ্চ 7 ডেসিবল। এটি অপেক্ষাকৃত অধিক মানসম্মত ও অধিক নিরাপত্তা সুবিধা সংবলিত ওয়্যারলেস প্রটোকল। এ প্রটোকলের ডেটা ট্রান্সমেশন রেট 30 থেকে 70 মেগাবিট/সেকেন্ড তবে স্থির ক্ষেত্রে 1 গিগাবিট/সেকেন্ড পর্যন্ত হতে পারে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করার প্রযুক্তিটি ব…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর