উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত তার মাধ্যমটি হলো অপটিক্যাল ফাইবার ক্যাবল। নিচে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আলোচনা করা হলো- হাজার হাজার কাচের তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে। এ ক্যাবলের মধ্য দিয়ে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। ফাইবার অপটিক ক্যাবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু যদিও বিশেষায়িত কাজের জন্য প্লাস্টিক বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের তৈরি ফাইবার অপটিক ক্যাবলও পাওয়া যায়। ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভেতর অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেয়া যায়৷ ফাইবার অপটিক ক্যাবলের কেন্দ্রের অংশটুকুর প্রতিসরাঙ্ক বাইরের অংশের প্রতিসরাঙ্কের থেকে বেশি । যে অংশের প্রতিসরাঙ্ক বেশি তাকে কোর বলে এবং যে অংশের প্রতিসরাঙ্ক কম তাকে ক্ল্যাড বলে। প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের ভেতর দিয়ে আলো যেতে পারে। এখানে কোনো তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয় না। ফলে এর চারপাশ দিয়ে কোনো তড়িৎ চৌম্বকীয় আবেশ তৈরি হয় না।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর