চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন টপোলজি অধিক সুবিধাজনক? আলোচনা কর।
উত্তর: চিত্র-১ হলো মেশ টপোলজি এবং চিত্র-২ হলো স্টার টপোলজি। এদের মধ্যে স্টার টপোলজি ব্যবহার অধিক সুবিধাজনক। যে টপোলজিতে প্রতিটি নোড সরাসরি একটি হাব, সুইচ বা সার্ভার এর মাধ্যমে যুক্ত থাকে তাকে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ডাটা নির্দিষ্ট ডিভাইসে যাওয়ার পর কেন্দ্রীয় ডিভাইসের মধ্য দিয়ে যায় তাকে স্টার টপোলজি বলে। ফলে সংকেত আদান-প্রদানে কম সময় প্রয়োজন হয়। সংকেত প্রবাহ দ্বি-মুখী হয়। হাব বা সুইট বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজি নেটওয়ার্কের কোন সমস্যা দেখা দিলে তার শনাক্ত করার সহজ হয়। পক্ষান্তরে, যে টপোলজিতে একটি কম্পিউটার নেটওয়ার্ক ভুক্ত অন্য কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে, ফলে যে কোন কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত অন্য যে কোন কম্পিউটারের সাথে সরাসরি দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে তাই মেশ টপোলজি। এ ধরনের সংগঠনের network ভুক্ত কম্পিউটার গুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পিয়ার টু পিয়ার লিংক বলা হয়। এটি সম্পূর্ণরূপে আন্তঃসংযুক্ত টপোলজি নামেও পরিচিত। প্রচুর পরিমাণে তারের প্রয়োজন হওয়ায় এই টপোলজি অত্যন্ত ব্যয়বহুল। এবং জটিল কনফিগারেশনের জন্য কম্পিউটার নেটওয়ার্কের সাধারণত এটি ব্যবহার করা হয় না। উপরের আলোচনায় বলা যায়, মেশ টপোলজির তুলনায় স্টার টপোলজি অধিক সুবিধা জনক।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন টপোলজি অধিক সুবিধাজনক? আলোচনা কর।
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর