উদ্দীপকে শিক্ষক যে পরিসেবার কথা উল্লেখ করেছেন তা বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে শিক্ষক যে পরিষেবার কথা উল্লেখ করেছেন তা হলো ক্লাউড কম্পিউটিং। বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্স যেমন- নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ও সার্ভিস নেটওয়ার্কিং এর মাধ্যমে ক্রেতার সুবিধা অনুসারে, চাহিবার মাত্র ও চাহিদা অনুসারে সহজে ব্যবহার করার সুযোগ প্রদান ও ভাড়া দেওয়ার সিস্টেম হল ক্লাউড কম্পিউটিং। এটি অবকাঠামগত, প্ল্যাটফর্ম ও সফটওয়্যার সেবা প্রদান করে। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কোন ধরনের সফটওয়্যার বসানো হবে কিভাবে চালানো হবে, কম্পিউটার গুলো কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করবে, সবকিছু ব্যবহারকারী নিজের ইচ্ছামত নিয়ন্ত্রণ করতে পারে। সর্বপরি সবাই ইন্টারনেট ও ওয়েব ব্রাউজার ব্যবহার করে গুগল ডক্স দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজ করা যায়। এ ব্যবস্থায় ব্যবহারকারীর যত সুবিধার প্রয়োজন সেবা দাতা তত পরিমাণের সেবা দিতে পারে, এতে ক্রেতার আগে থেকেই কোন সেবা সংরক্ষণ করতে হয় না। ক্রেতা যতোটুকু ব্যবহার করবে, শুধুমাত্র ততটুকু মূল্য পরিশোধ করবে। এছাড়া এটি সব সময় ব্যবহার করা যায়। এটি মূলত একটি ব্যবসায়িক মডেল, যার দ্বারা ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয়েই উপকৃত হন। সুতরাং, উপরের আলোচনায় বলা যায়, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে ছোট বড় যে কোন চাহিদা মিটিয়ে ব্যবহারের ওপর বিল প্রদান করা যায়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষক যে পরিসেবার কথা উল্লেখ করেছেন তা বিশ্লেষণপূর্বক মতা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর