চিত্র-২ এবং চিত্র -৩ এর ডাটা ট্রান্সমিশন মোড এর মধ্যে কোনটি বেশি উপযোগী? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে চিত্র-২ এর ডেটা ট্রান্সমিশনটি হলো হাফ ডুপ্লেক্স মোড। এ পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু তা একসাথে সম্ভব নয়। অর্থাৎ প্রেরকের ডেটা পাঠানো সম্পন্ন হলে প্রাপক ডেটা পাঠাতে পারবে। অপরদিকে চিত্র-৩ এর ডেটা ট্রান্সমিশনটি হলো ফুল ডুপ্লেক্স মোড। এ পদ্ধতিতে ডাটা একই সাথে উভয় দিকে আদান প্রদান করা যায়। অর্থাৎ প্রেরক ও প্রাপক একই সাথে যেটা আদান প্রদান করতে পারে। আমরা স্বাচ্ছন্দে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি সেগুলো প্রায় সবগুলো ফুল ডুপ্লেক্স যেমন: ল্যান্ড ফোন ও মোবাইল ফোন প্রভৃতি। উদ্দীপকে চিত্র-২ এবং চিত্র-৩ এর মধ্যে চিত্র-৩ বা ফুল ডুপ্লেক্স মোড বেশি উপযোগী, এ মোডে উভয় দিক থেকে ডেটা একই সাথে আদান-প্রদান করা যায়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
চিত্র-২ এবং চিত্র -৩ এর ডাটা ট্রান্সমিশন মোড এর মধ্যে কোনটি বেশি উপ…
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর