উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য কোন ধরণের নেটওয়ার্ক স্থাপন করেছিলেন? তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য স্থাপনকৃত নেটওয়ার্ক হলো WAN. একটি দেশের গুরুত্বপূর্ণ এক শহরের সাথে অন্য শহর,এক দেশের সাথে অন্য দেশ, এক মহাদেশের সাথে অন্য মহাদেশের মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থাকে WAN বলে। ভৌগলিক এলাকায় অবস্থিত একাধিক LAN ও MAN কে নিয়ে WAN নেটওয়ার্ক গড়ে উঠে । বিস্তৃত এলাকা নিয়ে গড়ে উঠে বলে LAN ও MAN কে সংযুক্ত করার জন্য বিশেষ ডিভাইস ও টেকনোলোজি ব্যবহার করা হয়। এ ধরণের নেটওয়ার্কের জন্য মাধ্যম হিসেবে টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার ক্যাবল, মডেম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট ইত্যাদি ব্যাবহার করা হয়। এক্ষেত্রে ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে দেশের বিভিন্ন জেলার পাচটি শাখার মধ্যে নেটওয়ার্কিং গড়ে তোলা হয়, ফলে মুহূর্তের মধ্যে নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়, ফলে মুহূর্তের মধ্যে মূল শাখার সাথে অন্য শাখাগুলোর শিক্ষা কার্যক্রম ভাগাভাগি করতে পারে। মোমোরি ব্যবস্থার মাধ্যমে ডেটা সংরক্ষণ ও প্রয়োজনে শিক্ষার্থীর সাথে অল্প সময়ের মধ্যে তথ্য পাঠানো যায়। এ নেটওয়ার্কে শিক্ষার্থীরা এক কলেজের শাখায় বসে অন্য শাখার শ্রেণি কক্ষের ক্লাসও অংশগ্রহণ করতে পারে। তাছাড়া কলেজে না গিয়েও শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবে। শিক্ষককে প্রশ্ন করতে ও উওর জানতে পারবে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য ক…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর