শেয়ারFacebookWhatsApp

ফাইলের তথ্য পাঠাতে হাবিব সাহেবের নেটওয়ার্কদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দেও।

উত্তর: হাবিব সাহেব দ্বিতীয় তলার সহকর্মীকে ফাইল পাঠাতে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) এবং ফাইলের তথ্য বিদেশে ক্রেতার কাছে 'প্রেরণ করতে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) ব্যবহার করে। সাধারণত একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবলের মাধ্যমে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার সংযুক্ত করে তথ্য আদান-প্রদানের ব্যবস্থাকে LAN বলে । একই ভবনের একই তলায় বা বিভিন্ন তলায়, পাশাপাশি ভবন বা নির্দিষ্ট একটি ক্যাম্পাসে বিভিন্ন কম্পিউটারগুলোর সাথে সংযোগ স্থাপন করে LAN করা হয়। সাধারণত 100 মিটার বা সীমিত দূরত্বের মধ্যে এ ব্যবস্থা গড়ে-উঠে। এ ব্যবস্থায় ডেটা স্থানান্তরের হার সাধারণত 10Mbps থেকে 1000Mbps। এ ধরণের নেটওয়ার্ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, শিল্প প্রতিষ্ঠানে স্থাপন করা হয়। বিস্তৃত ভৌগোলিক এলাকায় অবস্থিত একাধিক LAN ও MAN কে নিয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) গড়ে ওঠে । বিস্তৃত এলাকা নিয়ে গড়ে ওঠে বলে LAN ও MAN-কে সংযুক্ত করার জন্য বিশেষ ডিভাইস ও টেকনোলজি ব্যবহার করা হয়। এ ধরনের নেটওয়ার্কে টেলিফোন লাইন, মডেম, বেতার তরঙ্গ, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। তথ্য আদান-প্রদানে-এ ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়। ক্যাবল সংযোগ সাধারণত 56Kbps থেকে 1.5Mbps ব্যান্ডউইথের হতে পারে। কম্পিউটার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদগণ WAN এর মাধ্যমে পৃথিবীকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করেছেন। যেহেতু WANব্যবহার করে দেশে কিংবা বিদেশে তথ্য আদান-প্রদান করা যায় কিন্তু LAN দ্বারা করা যায় না। তাই তথ্য পাঠাতে হাবিব সাহেবের ব্যবহৃত নেটওয়ার্কদ্বয়ের মধ্যে WAN হচ্ছে উত্তম নেটওয়ার্ক।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

ফাইলের তথ্য পাঠাতে হাবিব সাহেবের নেটওয়ার্কদ্বয়ের মধ্যে কোনটি উত্তম…

উদ্দীপক

হাবিব সাহেব তার অফিসে পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করেছিলেন।এমন সময়ে অফিসের ২য় তলায় এক সহকর্মী তাঁর কাছে ফাইলের তথ্য দেখতে চাইলে,তিনি নিচতলার রুমে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যাবস্থায় সহকর্মীরর কম্পিউটারে তা পাঠিয়ে দেন।পরবর্তীতে একজন বিদেশি ক্রেতা ফাইলটি চেয়ে পাঠালে তিনি সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেন

Chittagong · 2019

উত্তর

মোবাইল সার্ভিস প্রোভাইডারের কভারেজ এরিয়ার সীমাবদ্ধতা দূর করার জন্য সার্ভিস প্রোভাইডারদের মধ্যে দেশীয় ও অন্তঃদেশীয় ভাবে পরস্পরের সাথে অন্তঃসংযোগের ব্যবস্থাকে রোমিং বলে।

উত্তর

নন মেটালিক ক্যাবল হলো ফাইবার অপটিক্যাল ক্যাবল। ফাইবার অপটিক্যাল ক্যাবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম। এ ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে ইনফ্রারেড আলোর একটি রেন্ঞ্জের ভেতরে (1300-1500 nm) অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেওয়া যায়

উত্তর

বন্ধুদের সাথে শেয়ারিং এর ক্ষেত্রে হাবিব সাহেবের ব্যবহৃত প্রযুক্তি হলো ব্লুটুথ। ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে। ব্লুটুথ নেটওয়ার্কটির ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত। যে সব ডিভাইসে এই পদ্ধতি রয়েছে,সেগুলোকে ব্লুটুথ ডিভাইস বলে। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ,স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি সহ আগে থেকে দেওয়া থাকে। এছাড়া ইদানীং মাউস, কীবোর্ড, হেডফোন সেট, স্পীকার ইত্যাদিতেও ব্লুটুথ ব্যবহৃত হয়। এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক-প্যান, 2.45GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে। হাফ-ডুপ্লেক্স মোডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1Mbps বা তার বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগ্বে নেওয়া যায়

উত্তর

হাবিব সাহেব দ্বিতীয় তলার সহকর্মীকে ফাইল পাঠাতে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) এবং ফাইলের তথ্য বিদেশে ক্রেতার কাছে 'প্রেরণ করতে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) ব্যবহার করে। সাধারণত একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবলের মাধ্যমে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার সংযুক্ত করে তথ্য আদান-প্রদানের ব্যবস্থাকে LAN বলে । একই ভবনের একই তলায় বা বিভিন্ন তলায়, পাশাপাশি ভবন বা নির্দিষ্ট একটি ক্যাম্পাসে বিভিন্ন কম্পিউটারগুলোর সাথে সংযোগ স্থাপন করে LAN করা হয়। সাধারণত 100 মিটার বা সীমিত দূরত্বের মধ্যে এ ব্যবস্থা গড়ে-উঠে। এ ব্যবস্থায় ডেটা স্থানান্তরের হার সাধারণত 10Mbps থেকে 1000Mbps। এ ধরণের নেটওয়ার্ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, শিল্প প্রতিষ্ঠানে স্থাপন করা হয়। বিস্তৃত ভৌগোলিক এলাকায় অবস্থিত একাধিক LAN ও MAN কে নিয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) গড়ে ওঠে । বিস্তৃত এলাকা নিয়ে গড়ে ওঠে বলে LAN ও MAN-কে সংযুক্ত করার জন্য বিশেষ ডিভাইস ও টেকনোলজি ব্যবহার করা হয়। এ ধরনের নেটওয়ার্কে টেলিফোন লাইন, মডেম, বেতার তরঙ্গ, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। তথ্য আদান-প্রদানে-এ ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়। ক্যাবল সংযোগ সাধারণত 56Kbps থেকে 1.5Mbps ব্যান্ডউইথের হতে পারে। কম্পিউটার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদগণ WAN এর মাধ্যমে পৃথিবীকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করেছেন। যেহেতু WANব্যবহার করে দেশে কিংবা বিদেশে তথ্য আদান-প্রদান করা যায় কিন্তু LAN দ্বারা করা যায় না। তাই তথ্য পাঠাতে হাবিব সাহেবের ব্যবহৃত নেটওয়ার্কদ্বয়ের মধ্যে WAN হচ্ছে উত্তম নেটওয়ার্ক।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।