"X" কলেজের সাথে "Y" কলেজের যুক্তের ক্ষেত্রে ব্যবহৃত কমিউনিকেশন ডিভাইসটির ব্যাখ্যা পূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: "X" কলেজের সাথে "Y" কলেজের যুক্তের ক্ষেত্রে ব্যবহৃত কমিউনিকেশন ডিভাইস ছিল IEEE 802.16 স্ট্যান্ডার্ড। এটি হলো WiMAX প্রযুক্তি। উপরের কলেজ দুটি পরস্পর থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী। অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব যথেষ্ট বেশি। বৃহৎ দুরত্বে ডেটা আদান প্রদানের জন্য তার বিহীন মাধ্যমের উৎকৃষ্ট উদাহরণ হলো ওয়াইম্যাক্স। উদ্দীপকে এই ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। WiMAX দ্রুতগতির যোগাযোগ প্রযুক্তি, প্রচলিত DSL (digital subscriber line) এবং তার যুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়ারলেস ইন্টারনেট সুবিধা প্রদান করে। প্রযুক্তিতে একটি এক বেস স্টেশনের মাধ্যমে বিশাল ভৌগোলিক এলাকায় হাজার হাজার ব্যবহারকারীকে ওয়ারল্যাস ইন্টারনেট সুবিধা দেওয়া যায়। ওয়ারলেস হওয়ায় পোর্টেবিলিটির সুবিধা পাওয়া যায় এবং রিসিভার সহজে বহণযোগ্য। বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে শহর এবং গ্রামে পোর্টেবল ব্রডব্যান্ড সংযোগ প্রদান করে। এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি, যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল, সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন ব্যবস্থায় তথ্য আদান প্রদান করা।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
"X" কলেজের সাথে "Y" কলেজের যুক্তের ক্ষেত্রে ব্যবহৃত কমিউনিকেশন ডিভা…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর