চিত্র-৩ এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-৩ এর নেটওয়ার্ক টপোলজটি হলো ট্রি টপলোজি। ট্রি টপোলজিতে কম্পিউটার বা নোডগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার ন্যায় বিন্যস্ত ও যুক্ত থাকে। এতে একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা সার্ভার এর সাথে যুক্ত থাকে। এই হোস্ট কম্পিউটারের সাথে স্তরবিন্যাস বা হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা সুইচ এর মাধ্যমে যুক্ত থাকে। এজন্য এটিকে হায়ারার্কিকেল টপলোজিও বলা হয়। এ ব্যবস্থাপনায় প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। যে কম্পিউটারের পরে আর কোন কম্পিউটার যুক্ত হয় না সে কম্পিউটারকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। ট্রি টপোলজি নেটওয়ার্ক সহজেই সম্প্রসারণ করা যায়। এ ক্ষেত্রে ডাটা প্রবাহ দ্বিমুখী হয়। বড় ধরনের নেটওয়ার্ক গঠনে অন্যান্য টপলোজির তুলনায় ট্রি টপোলজি বেশি সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে ডেটা নিরাপত্তাও সবচেয়ে বেশি।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
চিত্র-৩ এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর