মেশ টপোলজি বলতে কী বুঝ? [সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা]
উত্তর: মেশ টপোলজি (ইংরেজি: Mesh Topology): যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা কম্পিউটারগুলোর মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি। মেশ টপোলজি অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয়। এগুলো হলো আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক। এতে শুধু অতিরিক্ত বা অপ্রয়োজনীয় লিঙ্ক থাকে। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। মেশ টপোলজিতে যেহেতু প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে সংযুক্ত থাকে তাই এ অর্থে এই নেটওয়ার্কের প্রথম কম্পিউটারটি শেষ কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারকে প্রতিটির সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
মেশ টপোলজি বলতে কী বুঝ? [সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা]
উত্তর