উদ্দীপকের উল্লেখিত নেটওয়ার্ক টপোলজিগুলোর চিত্রসহ অসুবিধা আলোচনা কর এবং কোন টপোলজিটির অসুবিধা কম বলে তুমি মনে কর।
উত্তর: আকাশ এবং অর্ণব মেশ, স্টার, বাস এবং রিং এই চারটি নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। আলোচ্য টপলজিগুলোর অসুবিধা চিত্রসহ নিচে উল্লেখ করা হলো: [চিত্র] বাস টপোলজির অসুবিধা: ১. ডেটা চলাচলের গতি কম। ২: এ ধরনের নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় বেশ জটিল। ৩. নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। ৪. ডেটা সংঘর্ষ হওয়ার আশংকা থাকে। [চিত্র] রিং টপোলজির অসুবিধা: ১. এ টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। ২. নতুন কম্পিউটারের সংযোগ দেওয়ার প্রয়োজন হলে পূর্বের সিস্টেম ভেঙ্গে নতুনভাবে তৈরি করতে হয়। ৩. এ টপোলজিতে জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যারের প্রয়োজন হয়। ৪. ডেটা চলাচলের গতি কম এবং খরচও বেশি। [চিত্র] স্টার টপোলজির অসুবিধা : ১. হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়। ২. প্রতিটি কম্পিউটার হাব এর সাথে সংযুক্ত করার জন্য প্রচুর ক্যাবলের প্রয়োজন হয়, যা ব্যয়বহুল। ৩. কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা পারাপারের গতি কমে যায়। ৪. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে বা সরাসরি তথ্য বা ডেটা আদান-প্রদানে সক্ষম হয় না। [চিত্র] মেশ টপোলজির অসুবিধা: ১. নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। ২. সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়। উক্ত আলোচনার উপর ভিত্তি করে বলা যায় যে মেশ টপোলজির অসুবিধা সব থেকে কম।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত নেটওয়ার্ক টপোলজিগুলোর চিত্রসহ অসুবিধা আলোচনা কর …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
বাস টপোলজির অসুবিধা:
১. ডেটা চলাচলের গতি কম।
২: এ ধরনের নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় বেশ জটিল।
৩. নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়।
৪. ডেটা সংঘর্ষ হওয়ার আশংকা থাকে।
রিং টপোলজির অসুবিধা:
১. এ টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
২. নতুন কম্পিউটারের সংযোগ দেওয়ার প্রয়োজন হলে পূর্বের সিস্টেম ভেঙ্গে নতুনভাবে তৈরি করতে হয়।
৩. এ টপোলজিতে জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যারের প্রয়োজন হয়।
৪. ডেটা চলাচলের গতি কম এবং খরচও বেশি।
স্টার টপোলজির অসুবিধা :
১. হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়।
২. প্রতিটি কম্পিউটার হাব এর সাথে সংযুক্ত করার জন্য প্রচুর ক্যাবলের প্রয়োজন হয়, যা ব্যয়বহুল।
৩. কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা পারাপারের গতি কমে যায়।
৪. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে বা সরাসরি তথ্য বা ডেটা আদান-প্রদানে সক্ষম হয় না।
মেশ টপোলজির অসুবিধা:
১. নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল।
২. সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়।
উক্ত আলোচনার উপর ভিত্তি করে বলা যায় যে মেশ টপোলজির অসুবিধা সব থেকে কম।