শাহেদ সাহেবের ব্যবহৃত মোবাইল ফোনের প্রজন্মের বৈশিষ্ট্যগুলো লিখ।
উত্তর: শাহেদ সাহেবের মোবাইলে LTE প্রযুক্তি ব্যবহার করা হয় বিধায় এটি একটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন। নিচে এর বৈশিষ্ট্যগুলো লেখা হলো- ১. ইন্টারনেট প্রোটোকলভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। ২. ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 1 Gbps ৩. HD মোবাইল টিভি ও ত্রি-মাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা। ৪. টেলি কমিউনিকেশনের ক্ষেত্রে সেলুলার ওয়্যারলেস স্ট্যান্ডার্ড। ৫. উচ্চ গতির ফ্রিকোয়েন্সি। ৬. 4G এর গতি 3G এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি। ৭. গেমিং সেবা ও টেলিভিশনে অপেক্ষাকৃত উন্নতমানের ছবি এবং ভিডিও লিঙ্ক প্রদান। ৮. মোবাইল ওয়েব সেবা আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমে কাজ করে। ৯. সেলুলার স্ট্যান্ডার্ড ভিত্তিক LTE (Long Term Evolution) সিস্টেমের ফলে দ্রুত গতিতে ডেটা, ভয়েস ও মাল্টিমিডিয়া আদান-প্রদান।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
শাহেদ সাহেবের ব্যবহৃত মোবাইল ফোনের প্রজন্মের বৈশিষ্ট্যগুলো লিখ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর