ব্যাংকের রাজশাহী শাখা ও ঢাকার প্রধান কার্যালয়ের ব্যবহৃত টপোলজি দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক। বিশ্লেষণসহ মতামত দাও।
উত্তর: ব্যাংকের রাজশাহী শাখা ও ঢাকার প্রধান কার্যালয়ের ব্যবহৃত টপোলজি দুটি যথাক্রমে ট্রি টপোলজি এবং মেশ টপোলজি। এদের মধ্যে মেশ 'টপোলজি বেশি সুবিধাজনক। ট্রি টপোলজিতে কম্পিউটারগুলো শাখা-প্রশাখা বিশিষ্ট নেটওয়ার্কে বিন্যস্ত থাকে। একাধিক হাব ব্যবহার করে কম্পিউটারগুলোকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয় যাকে রুট বা সার্ভার কম্পিউটার বলে। এই নেটওয়ার্কের সার্ভার কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। এছাড়া নেটওয়ার্কের গঠন প্রকৃতি অপেক্ষাকৃত জটিল এবং বাস্তবায়ন ব্যয়ও তুলনামূলক বেশি। অন্যদিকে মেশ নেটওয়ার্ক ব্যবস্থায় প্রতিটি ওয়ার্কস্টেশনের সাথে আলাদা আলাদা লিংক বা বাস থাকে এবং প্রতিটি ওয়ার্কস্টেশন সরাসরি যে কোনো ওয়ার্কস্টেশনের সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। অন্যান্য সব ধরনের টপোলজির তুলনায় এতে ডেটা ট্রান্সমিশন দ্রুতগতিতে. সম্পন্ন হয়। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতি কমে না। নেটওয়ার্কস্থ যেকোনো কম্পিউটার নষ্ট বা বিচ্ছিন্ন হলেও নেটওয়ার্ক সচল থাকে। কোনো সংযোগ তার নষ্ট বা বিচ্ছিন্ন হলে বিকল্প সকল কম্পিউটারে ডেটা আদান-প্রদান অব্যাহত থাকে। নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। উপরের আলোচনার উপর ভিত্তি করে বলা যায়, ব্যাংকের রাজশাহী শাখা (ট্রি টপোলজি) ও ঢাকার প্রধান কার্যালয়ের ব্যবহৃত (মেশ টপোলজি) নেটওয়ার্ক দুটির মধ্যে ঢাকা শাখার টপোলজি অর্থাৎ মেশ টপোলজি বেশি সুবিধাজনক।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
ব্যাংকের রাজশাহী শাখা ও ঢাকার প্রধান কার্যালয়ের ব্যবহৃত টপোলজি দুটি…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর