দৃশ্যকল্প-১ এ নির্দেশিত ডেটা ডেলিভারি মোডসমূহ বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ নিদের্শিত ডেটা ডেলিভারি মোডসমূহ হলো ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। নিচে এদের বর্ণনা করা হলো- ব্রডকাস্টমোড : নেটওয়ার্কের কোনো একটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করে। একে ব্রডকাস্ট মোড বলে। যেমন- টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তা সকলেই দেখতে পারে। এ ব্যবস্থায় একটি প্রেরক থেকে নেটওয়ার্কের অধীনে সকল প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধুমাত্র সিমপ্লেক্স হয়ে থাকে। মাল্টিকাস্ট মোড: নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা যদি শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে কিন্তু নেটওয়ার্কের অধীনস্থ সকল নোড গ্রহণ করতে পারে না তাকে মাল্টিকাস্ট মোড বলে। অর্থাৎ মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করতে পারে না। শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সদস্য গ্রহণ করতে পারবে। যেমন- ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে। এটি হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স হয়ে থাকে। উদাহরণ- ওয়াকিটকি, কম্পিউটারে টেক্সট বা ভিডিও চ্যাটিং, গ্রুপ এসএমএস। [চিত্র]
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নির্দেশিত ডেটা ডেলিভারি মোডসমূহ বর্ণনা কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : 'গ' তার অফিসে ২০টি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের জন্য একটি নেটওয়ার্ক তৈরির প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলেন। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তাকে CAT-6 তার অথবা একটি বিশেষ তারবিহীন প্রযুক্তির মধ্যে যেকোনো একটি ব্যবহারের পরামর্শ দিলেন।রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর