উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি দুটির মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নেটওয়ার্ক টপোলজি দুটি যথাক্রমে স্টার টপোলজি এবং বাস টপোলজি। এদের মধ্যে স্টার টপোলজি আধুনিক প্রযুক্তি ব্যবস্থায় অধিক গ্রহণযোগ্য। এই টপোলজিতে প্রতিটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে আলাদাভাবে যুক্ত থাকে, যার ফলে কোনো একটি কম্পিউটারে সমস্যা হলেও নেটওয়ার্কের বাকি অংশ স্বাভাবিকভাবে কাজ করে। ডেটা আদান-প্রদানের গতি দ্রুত এবং নির্ভরযোগ্য হয়। তদ্বিপরীত, বাস টপোলজিতে সব কম্পিউটার একটি মাত্র তারে যুক্ত থাকে, যা ডেটা ট্রান্সমিশনে সংঘর্ষের (collision) সম্ভাবনা বাড়ায় এবং ত্রুটি হলে পুরো নেটওয়ার্কে প্রভাব পড়ে। বাস টপোলজির খরচ কম হলেও এটি ছোট পরিসরে কার্যকর এবং বড় বা জটিল নেটওয়ার্কে এর কার্যকারিতা সীমিত। অন্যদিকে, স্টার টপোলজি সহজে সম্প্রসারণযোগ্য, সমস্যা শনাক্ত করা সহজ এবং ব্যবহারকারীর সংখ্যাবৃদ্ধির ক্ষেত্রেও উপযোগী। এসব কারণেই স্টার টপোলজি বাস টপোলজির চেয়ে বেশি কার্যকর ও গ্রহণযোগ্য বিবেচিত হয়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি দুটির মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য তা বিশ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর