উদ্দীপকের নেটওয়ার্ক দুটিকে বর্ধিত করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করতে হবে সেটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নেটওয়ার্ক দুটি হলো স্টার টপোলজি এবং বাস টপোলজি। তাত্ত্বিকভাবে সব থেকে দ্রুতগতির নেটওয়ার্ক হলো মেশ টপোলজি। তবে সীমিত রিসোর্স এবং জটিলতার কারণে বাস্তবিক ক্ষেত্রে অধিক সংখ্যক কম্পিউটার নিয়ে এই টপোলজি বাস্তবায়ন সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য সব থেকে দ্রুতগতির নেটওয়ার্ক হলো স্টার টপোলজি। তাই উদ্দীপকের প্রথম নেটওয়ার্কটি হলো স্টার টপোলজি এবং দ্বিতীয় ক্ষেত্রে কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার হওয়ায় এটি বাস টপোলজি। বাস টপোলজি বর্ধিত করার জন্য সাধারণত এর নেটওয়ার্ক ব্যাকবনের সাথে রিপিটার ও কানেক্টর ব্যবহার করা হয়। রিপিটার এক ধরনের কানেকটিভিটি ডিভাইস, যা দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে। অপরদিকে স্টার টপোলজিকে বর্ধিত করার জন্য সুইচ ব্যবহার করা হয়। সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। সুইচ প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে থাকে। এর মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে সার্ভার, ওয়ার্কস্টেশন এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইসসমূহ সংযুক্ত থাকে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের নেটওয়ার্ক দুটিকে বর্ধিত করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার কর…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর