শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ডেটা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়-ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ডেটা প্যাকেট বা ব্লক আকারে ট্রান্সমিট হয় যা 'সিনক্রোনাস ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে প্রতিবারে 80 থেকে 132 টি ক্যারেক্টারের একটি ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা পাঠানো হয়। এজন্য প্রেরক স্টেশনে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজে সংরক্ষণ করে ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে নেওয়া হয়। প্রতিবার একটি করে ব্লকের সাথে সমন্বয় করে সমান বিরতি দিয়ে প্রেরণ করা হয়। প্রতিটি ক্যারেক্টারের শুরু এবং শেষে Start এবং Stop bit এর প্রয়োজন হয় না। শুধু প্রতিটি ব্লক ডেটার শুরুতে একটি হেডার ইনফরমেশন ও শেষে একটি ট্রেলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। [চিত্র]

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

উদ্দীপকে ডেটা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়-ব্যাখ্যা কর।

উদ্দীপক

শিক্ষক ক্লাসে আলোর পূর্ণ-অভ্যন্তরীণ প্রতিফলন পড়াতে গিয়ে X ক্যাবলের কথা উল্লেখ করলেন। এছাড়া তিনি ডেটা প্যাকেট কীভাবে ট্রান্সমিট হয় তাও ব্যাখ্যা দিলেন।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো কীভাবে অপর কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে সংযুক্ত হয়ে ডেটা আদান-প্রদান করে থাকে, তার পরিকল্পনা বা ধারণাই হলো নেটওয়ার্ক টপোলজি।

উত্তর

যখন দুই বা ততোধিক কম্পিউটার তার বা তারবিহীন মাধ্যমের সাহায্যে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি শেয়ার করে, তখন উক্ত ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার প্রযুক্তির সর্বাধুনিক বিকাশ হচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক প্রসারিত করা। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান, ব্যক্তিগত যোগাযোগ, ই-মেইল, অনলাইন ব্যাংকিং ইত্যাদি কাজ করা যায়।

উত্তর

উদ্দীপকের ডেটা প্যাকেট বা ব্লক আকারে ট্রান্সমিট হয় যা 'সিনক্রোনাস ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে প্রতিবারে 80 থেকে 132 টি ক্যারেক্টারের একটি ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা পাঠানো হয়। এজন্য প্রেরক স্টেশনে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজে সংরক্ষণ করে ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে নেওয়া হয়। প্রতিবার একটি করে ব্লকের সাথে সমন্বয় করে সমান বিরতি দিয়ে প্রেরণ করা হয়। প্রতিটি ক্যারেক্টারের শুরু এবং শেষে Start এবং Stop bit এর প্রয়োজন হয় না। শুধু প্রতিটি ব্লক ডেটার শুরুতে একটি হেডার ইনফরমেশন ও শেষে একটি ট্রেলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। question image

উত্তর

উদ্দীপকের X ক্যাবলটি হলো অপটিক্যাল ফাইবার। নিচে এর গঠন বর্ণনা করা হলো- বিশেষভাবে পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে। অপটিক্যাল ফাইবার ক্যাবল তিনটি অংশের সমন্বয়ে গঠিত। অংশ তিনটি হলো- ১. কোর, ২. ক্লাডিং এবং ৩. জ্যাকেট। ১. কোর: অপটিক্যাল ফাইবার ক্যাবলের সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর, যা কাচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। কোরের প্রতিসরাংক ক্লাডিং-এর প্রতিসরাংকের তুলনায় বেশি। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার (µm) পর্যন্ত হয়ে থাকে। ২. ক্লাডিং: কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং। ক্লাডিং-এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লাডিং কাচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্লাডিং-এর বহিঃস্থ বাফার-এর ব্যাস 250 মাইক্রোমিটার। question image ৩. জ্যাকেট: অপটিক্যাল ফাইবার ক্যাবলের বাইরের অংশটি হলো জ্যাকেট, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেট-এর ব্যাস 400 মাইক্রোমিটার। কার্যপ্রণালি: অপটিকাল ফাইবার সাধারণত বিশুদ্ধ কাচ বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এর কার্যপ্রণালির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নীতির ওপর ভিত্তি করে কাজ করে। অপটিকাল ফাইবারের প্রধান অংশ হলো কোর, ক্লাডিং এবং জ্যাকেট। কোর হলো ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ, যা আলোক সিগন্যাল সঞ্চালনের কাজটি করে থাকে। ক্লাডিং কোরকে ঘিরে রাখে এবং আলোর প্রতিফলন নিশ্চিত করে, যাতে তা নির্দিষ্ট পথে অগ্রসর হয়। জ্যাকেট হলো বাহ্যিক আবরণ, যা ফাইবারকে যান্ত্রিক ক্ষতি থেকে রক্ষা করে। তথ্য পরিবহনের জন্য আলোর পালস্ ব্যবহার করা হয়, যা লেজার বা এলইডি উৎস থেকে পাঠানো হয়। যখন আলো কোরে প্রবেশ করে, তখন ক্লাডিংয়ের কারণে বারবার প্রতিফলিত হয়ে সামনে এগিয়ে যায়। এই প্রতিফলনই নিশ্চিত করে যে, আলো পথভ্রষ্ট না হয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। অপটিকাল ফাইবার অন্যান্য ক্যাবলের তুলনায় দ্রুত গতিতে ও দীর্ঘ দূরত্বে তথ্য পরিবহন করতে পারে কারণ এতে আলোক সংকেত শোষণ বা তেমন ক্ষতি হয় না। এছাড়া এটি EMI প্রভাব মুক্ত থাকায় দীর্ঘ দূরত্ব পর্যন্ত একসাথে অনেক বেশি আলোক সিগন্যাল ট্রান্সমিট করে তথ্য আদান-প্রদান করতে পারে।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

  • অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে
  • ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা
  • বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা
  • আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

  • টেলিফোন ক্যাবল
  • কো-এক্সিয়াল ক্যাবল
  • টুইস্টেড পেয়ার ক্যাবল
  • ফাইবার অপটিক ক্যাবল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

  • bit per second
  • byte per second
  • binary per second
  • bit per system

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

  • bit per second
  • byte per second
  • binary per second
  • bit per system

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

  • LAN
  • PAN
  • MAN
  • WAN

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

  • ১৫০ মাইক্রোন
  • ১৪০ মাইক্রোন
  • ১৩০ মাইক্রোন
  • ১২০ মাইক্রোন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

  • nটি
  • n(n-1) টি
  • n(n-1)/2 টি
  • n(n-1)/3টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

  • 6900 bps
  • 6900kbps
  • 9600 Kbps
  • 9600 bps

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।