উদ্দীপকে তথ্য মতে, বাসারের নেটওয়ার্ক কাঠামোতে প্রতিটি ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত, যা মেশ টপোলজির বৈশিষ্ট্যকে সমর্থন করে। মেশ ও স্টার টপোলজি হলো দুটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক টপোলজি। নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলো
১. মেশ টপোলজিতে প্রতিটি ডিভাইস অন্য প্রতিটি ডিভাইসের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। পক্ষান্তরে স্টার টপোলজিতে সব ডিভাইস একটি কেন্দ্রীয় নোড বা হাব/সুইচের সাথে যুক্ত থাকে।
প্লিমেন্ট
২. মেশ টপোলজিতে একটি লিঙ্ক বা নোড ব্যর্থ হলেও নেটওয়ার্ক চালু থাকে, কারণ বিকল্প পথ থাকে। পক্ষান্তরে স্টার টপোলজিতে কেন্দ্রীয় হাব/সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
৩. মেশ টপোলজিতে একাধিক রুট থাকার কারণে ডেটা দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে পৌছাতে পারে। পক্ষান্তরে স্টার টপোলজি কেন্দ্রীয় ডিভাইসের ওপর নির্ভর করে; একসাথে অনেক ডেটা এলে জ্যাম হতে পারে।
৪. মেশ টপোলজিতে অনেক তার ও হার্ডওয়্যার প্রয়োজন হয়, তাই ব্যয়বহুল। পক্ষান্তরে স্টার টপোলজি তুলনামূলকভাবে সাশ্রয়ী, কম তার প্রয়োজন হয়।
৫. মেশ টপোলজি জটিল এবং সময়সাপেক্ষ, রক্ষণাবেক্ষণ কঠিন। পক্ষান্তরে স্টার টপোলজি সহজে স্থাপনযোগ্য এবং পরিচালনা সুবিধাজনক।
৬. মেশ টপোলজিতে নতুন নোড যোগ করা জটিল। পক্ষান্তরে স্টার টপোলজিতে সহজেই নতুন ডিভাইস সংযুক্ত করা যায়।