উদ্দীপকে উল্লিখিত মাধ্যমটি হলো অপটিক্যাল ফাইবার ক্যাবল।
নিরাপত্তার সাথে ডেটা ট্রান্সমিশনে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব নিচে
তুলে ধরা হলো-
১. অপটিক্যাল ফাইবারে আলো ব্যবহার করে ডেটা পাঠানো হয়।
এটি ইলেকট্রোম্যাগনেটিক নয়, ফলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ধরে ট্যাপ করা যায় না। একে মাঝপথে হ্যাক করা বা ডেটা চুরি করা প্রায় অসম্ভব।
২. ফাইবারে আলো সম্পূর্ণরূপে কোরের ভেতর প্রতিফলিত হয়। ফলে তথ্য বাইরে ছড়িয়ে পড়ে না।
৩. ফাইবার লাইন কেটে দিলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে কোনো গোপন ট্যাপ করা বোঝা যায় না। তদুপরি, লাইন কাটা সহজে ধরা পড়ে এটি নিরাপত্তার আরেকটি সুবিধা।
৪. অপটিক্যাল ফাইবার ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করে না, তাই রেডিও বা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স (EMI) দ্বারা প্রভাবিত হয় না। এতে করে নিরাপদ ও স্বচ্ছ ডেটা ট্রান্সমিশন সম্ভব হয়।
৫. যেখানে অত্যন্ত নিরাপদ যোগাযোগ প্রয়োজন (যেমন: সেনাবাহিনী, ব্যাংক, ডেটা সেন্টার), সেখানে অপটিক্যাল ফাইবারই ব্যবহৃত হয়।
পরিশেষে বলা যায় অপটিক্যাল ফাইবার ক্যাবল কেবল উচ্চ-গতির জন্য নয়, বরং ডেটার নিরাপত্তা রক্ষা করার জন্যও অপরিহার্য। এটি হ্যাকিং প্রতিরোধ করে, ডেটার গোপনীয়তা বজায় রাখে- এসবই একে একটি অত্যন্ত নিরাপদ ডেটা ট্রান্সমিশন মাধ্যম করে তুলেছে।