সুইচ এবং রাউটারের মধ্যে তুলনা কর।
উত্তর: সুইচ এবং রাউটারের মধ্যে তুলনা: সুইচ রাউটার ১. প্রেরক প্রান্ত থেকে ডাটা প্রাপক কম্পিউটারে সুনির্দিষ্ট প্রোর্টে পাঠিয়ে দেয়। ১. লজিক্যাল এবং ফিজিক্যাল এক্সেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মাধ্যমে ডাটা আদান প্রদান করে থাকে। ২. ডেটা সংঘর্ষ এর সম্ভাবনা নেই। ২. ইথারনেট টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে। ৩. সময় কম লাগে। ৩. ধীর গতিতে ডেটা প্রেরণ করে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
সুইচ এবং রাউটারের মধ্যে তুলনা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
রিং টপোলজি প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে সংযুক্ত। এ অবস্থায় কোন কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহণ করে। এতে কেন্দ্রিয় নিয়ন্ত্রণ থাকে না।
- রিং টপোলজির সুবিধা:
১. সার্ভারের প্রয়োজন হয় না।
২. প্রত্যেক কম্পিউটারের গুরুত্ব সমান।
৩. কম্পিউটার বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না।
- রিং টপোলজির অসুবিধা:
১. একটি কম্পিউটার অকেজো হলে পুরো নেটওয়ার্ক অচল।
২. সমস্যা নিরূপণ জটিল।
- স্টার টপোলজি:
কেন্দ্রিয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার অন্যান্য কম্পিউটারের সাথে নেটওয়ার্ক গড়ে তোলে।
- স্টার টপোলজির সুবিধা:
১. এ নেটওয়ার্কে নতুন কম্পিউটার যোগ করলেও প্রতিবন্ধকতা দেখা দেয় না।
২. নেটওয়ার্কের সমস্যা নিরূপণ সহজ।
৩. একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না।
- স্টার টপোলজির অসুবিধা:
১. কেন্দ্রিয় কম্পিউটারে সমস্যা দেখা দিলে পুরো নেটওয়ার্ক অচল।
২. এখানে বেশি ক্যাবল ব্যবহৃত হয় তাই এটি ব্যায়বহুল পদ্ধতি।