করিম সাহেব ইন্টারনেট ব্যবহারের জন্য শহরে ওয়াইফাই অর্থাৎ ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যম এবং গ্রামে টুইস্টেড পেয়ার ক্যাবল বা তার মাধ্যম ব্যবহার করেন। নিচে তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলো—
তার মাধ্যম মাধ্যম
তারবিহীন মাধ্যম
তার মাধ্যম মাধ্যম গতিসম্পন্ন ।
তারবিহীন মাধ্যম তার বা ক্যাবল মাধ্যমের তুলনায় নিম্নগতিসম্পন্ন। তবে সর্বাধুনিক কিছু কিছু ওয়্যারলেস মিডিয়া প্রভৃতি, ক্যাবল মিডিয়ার মতোই দ্রুত গতিসম্পন্ন ডেটা পরিবহন নিশ্চিত করছে ।
এ মাধ্যম উচ্চ ব্যান্ডউইডথের ফ্রিকুয়েন্সি প্রদান করে ।
ফ্রিকুয়েন্সি স্পেকট্রাম অত্যন্ত দুর্বল বিধায় এটির ব্যান্ডউইডথ তার তার মাধ্যমের তুলনায় কম ।
এ মাধ্যমে খরচ বেশ কম।তারের মূল্য এবং সংশ্লিষ্ট ডিভাইস এবংসুলভ সহজপ্রাপ্য।
এ মাধ্যম অত্যন্ত ব্যয়বহুল। এর জন্য ব্যবহৃত ওয়্যারলেস সাবস্ক্রাইবার , ওয়্যারলেস রাউটার, ওয়্যারলেস একসেস পয়েন্ট এবং অ্যাডাপ্টারসমূহ বেশ দামী এবং সংশ্লিষ্ট ডিভাইসগুলো সহজপ্রাপ্য নয়।
তার মাধ্যমের ট্রান্সমিশন মাধ্যম মাধ্যম হলো- কপার তার, অপটিক ফাইবার ক্যাবল রেডিও ওয়েভ এবং ইথারনেট।
তারবিহীন মাধ্যমের ট্রান্সমিশন মাধ্যম হলো ইলেকট্রম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ এবং ইনফ্রারেড।
এ মাধ্যমে হাব এবং সুইচ ব্যবহার করে নেটওয়ার্ক কাভারেজের এরিয়া এক্সটেনশন করা যায়
এ মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত একাধিক ওয়্যারলেস বেজ স্টেশন এর মাধ্যমে বিশাল এলাকাকে নেটওয়ার্ক কাভারেজের মধ্যে আনা সম্ভব।
ল্যান (ইথারনেট), ম্যান হলো এ মাধ্যমের উদাহরণ।
WLAN, WPAN, (ব্লুটুথ), ইনফ্রারেড, সেলুলার (জিএসএম, সিডিএমএ, এলটিই ইত্যাদি) এ মাধ্যমের উদাহরণ।
অপেক্ষাকৃত কম ইউজার ফ্রেন্ডলি
অপেক্ষাকৃত বেশি ইউজার ফ্রেন্ডলি ।
ডেটা ট্রান্সমিশনে প্রাকৃতিক কোন বাধা নেই, এক তার নেটওয়ার্কের সাথে অন্য তারের নেটওয়ার্ক এর সংযোগ ঘটেনা বিধায় ডেটা ট্রান্সমিশনে বাধার সৃষ্টি করে না ।
ওয়্যারলেস সিস্টেমের রিসিভার ও ট্রান্সমিটারের মধ্যে যে কোনো প্রতিবন্ধকতা থাকলেই তা ডেটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটায়। এছাড়া প্রাকৃতিক বিরূপ পরিবেশ, বাতাসে থাকা বিভিন্ন আয়ন এবং গ্যাসসমূহও ওয়্যারলেস ডেটা ট্রান্সমিশনে বাধার সৃষ্টি করে।