উদ্দিপকের সাফিরের পাঠানো শুভেচ্ছা যে ডেটা ট্রান্সমিশন মোড সাপোর্ট করে, তা হল মাল্টিকাস্ট মোড।
কেননা, এই ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের যেকোনো একটি নোড থেকে ডেটা ট্রান্সফার করলে তা নেটওয়ার্কের অধীন সকল নোডই গ্রহণ করতে পারে না। শুধুমাত্র একটি নির্দিষ্ট গ্রুপের সকল সদস্য ডেটা গ্রহণ করতে পারে। যেটা আমরা আলোচ্য উদ্দিপকের সাফিরের পাঠানো মেসেজের মাধ্যমে দেখতে পাই। যেখানে সাফির কিছু নির্দিষ্ট সিলেকটিভ ব্যক্তিকেই ডেটা পাঠিয়েছে। এই জন্য এই ডেটা ট্রান্সমিশন মেসেজ বলা হয় পয়েন্ট টু সিলেক্টিভ ট্রান্সমিশন সিস্টেম। এটি অধিক কার্যকর হয় যখন একটি ডিভাইস ডেটা প্যাকেট কোন অন্য নেটওয়ার্কের নির্দিষ্ট কিছু ডিভাইসে স্থানান্তর করতে চায়। মোবাইলে অডিও, ভিডিও কনফারেন্স, মেসেজ, IGMP, MPLS ভোটোকলসমূহ মাল্টিকাস্ট ডেটা ডান্সমিশন ধারণা ব্যবহার করে। তাই এটি বহুল জনপ্রিয় একটি মোড।