শেয়ারFacebookWhatsApp

"ডেটা উভয় দিকে প্রেরণ সম্ভব, কিন্তু একই সময়ে নয়"- ব্যাখ্যা কর।

উত্তর: হাফ ডুপ্লেক্স মোডে ডেটা উভয় দিক থেকে প্রেরণ সম্ভব কিন্তু একই সময় নয়। যে ব্যবস্থাপনায় দুটি ডিভাইসের মধ্যে উভয় দিকেই ডেটা প্রবাহ করা হয় তাই হাফ ডুপ্লেক্স মোড। এতে ডাটা এক প্রান্ত হতে অন্য প্রান্তে পৌঁছানোর পর বিপরীত প্রান্তে ডেটা শুরুর দিকের প্রান্তে প্রবাহিত করে। যেমন-ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস প্রেরণ, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি হাফ ডুপ্লেক্স মোডে চলে। হাত ডুপ্লেক্স মোডে কোন একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ডিভাইসের ডাটা গ্রহণ হয় অথবা প্রেরণ করবে। একই সাথে ডাটা প্রেরণ ও গ্রহণ করতে পারবেনা।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

"ডেটা উভয় দিকে প্রেরণ সম্ভব, কিন্তু একই সময়ে নয়"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

শ্রেণিকক্ষে শিক্ষক ক্যাবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করলেন। তিনি গত ক্লাসে ইন্টারনেটভিত্তিক এক ধরণের পরিসেবা সম্পর্কে আলোচনা করেছিলেন। উক্ত ব্যবস্থায় ব্যবহারকারী ছোট-বড় যেকোন চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারের পরিমাণের উপর বিল নির্ধারিত হয়।

Chittagong · 2023

উত্তর

ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যেসব সংযোগ স্থাপন করা হয় তাদেরকে ডেটা চলাচলের মাধ্যম বলে। যেমন- টেলিফোন লাইন, ফাইইবার অপটিক্যাল কেবল, মাইক্রোওয়েভ ইত্যাদি।

উত্তর

হাফ ডুপ্লেক্স মোডে ডেটা উভয় দিক থেকে প্রেরণ সম্ভব কিন্তু একই সময় নয়। যে ব্যবস্থাপনায় দুটি ডিভাইসের মধ্যে উভয় দিকেই ডেটা প্রবাহ করা হয় তাই হাফ ডুপ্লেক্স মোড। এতে ডাটা এক প্রান্ত হতে অন্য প্রান্তে পৌঁছানোর পর বিপরীত প্রান্তে ডেটা শুরুর দিকের প্রান্তে প্রবাহিত করে। যেমন-ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস প্রেরণ, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি হাফ ডুপ্লেক্স মোডে চলে। হাত ডুপ্লেক্স মোডে কোন একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ডিভাইসের ডাটা গ্রহণ হয় অথবা প্রেরণ করবে। একই সাথে ডাটা প্রেরণ ও গ্রহণ করতে পারবেনা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মাধ্যমটি হলো কো-এক্সিয়াল ক্যাবল, যা দিয়ে ক্যাবল টিভির বা ডিস সংযোগ দেওয়া হয়। কো-এক্সিয়াল ক্যাবল টিভি বা ডিশ টিভি সংযোগ দেওয়া হয়। এই ক্যাবল তামা বা কপার নির্মিত মূলত তিনটি স্তরবিশিষ্ট তারের ক্যাবল, কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের কন্ডাক্টর, সেটিকে বৃত্তাকারে ঘিরে প্লাস্টিকের অপরিবাহী স্তর এবং এই স্তরকে ঘিরে তা আমার তারের অক্ষ একই থাকার দরুন এর নামকরণ কো-এক্সিয়াল করা হয়েছে। সবশেষে রাবারের অপরিবাহী পুরু স্তর এ ক্যাবলটিকে আবৃত করে রাখে। এ কেবল ব্যবহার করে ১ কিলোমিটার পর্যন্ত ডিজিটাল ডাটার প্রেরণ করা হয়। এক্ষেত্রে ডাটা ট্রান্সফার রেট ১০ এমবিপিএস পর্যন্ত হতে পারে। Bayonet-Neil-concelman (BNC) কানেক্টরের সাহায্যে এ নেটওয়ার্ক সংযোগ প্রদান করা হয়। ক্যাবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এর বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরীতে এ ক্যাবল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

উত্তর

উদ্দীপকে শিক্ষক যে পরিষেবার কথা উল্লেখ করেছেন তা হলো ক্লাউড কম্পিউটিং। বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্স যেমন- নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ও সার্ভিস নেটওয়ার্কিং এর মাধ্যমে ক্রেতার সুবিধা অনুসারে, চাহিবার মাত্র ও চাহিদা অনুসারে সহজে ব্যবহার করার সুযোগ প্রদান ও ভাড়া দেওয়ার সিস্টেম হল ক্লাউড কম্পিউটিং। এটি অবকাঠামগত, প্ল্যাটফর্ম ও সফটওয়্যার সেবা প্রদান করে। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কোন ধরনের সফটওয়্যার বসানো হবে কিভাবে চালানো হবে, কম্পিউটার গুলো কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করবে, সবকিছু ব্যবহারকারী নিজের ইচ্ছামত নিয়ন্ত্রণ করতে পারে। সর্বপরি সবাই ইন্টারনেট ও ওয়েব ব্রাউজার ব্যবহার করে গুগল ডক্স দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজ করা যায়। এ ব্যবস্থায় ব্যবহারকারীর যত সুবিধার প্রয়োজন সেবা দাতা তত পরিমাণের সেবা দিতে পারে, এতে ক্রেতার আগে থেকেই কোন সেবা সংরক্ষণ করতে হয় না। ক্রেতা যতোটুকু ব্যবহার করবে, শুধুমাত্র ততটুকু মূল্য পরিশোধ করবে। এছাড়া এটি সব সময় ব্যবহার করা যায়। এটি মূলত একটি ব্যবসায়িক মডেল, যার দ্বারা ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয়েই উপকৃত হন। সুতরাং, উপরের আলোচনায় বলা যায়, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে ছোট বড় যে কোন চাহিদা মিটিয়ে ব্যবহারের ওপর বিল প্রদান করা যায়।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিংChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।