উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখা গুলোকে পরিচালনার জন্য নতুন পরিসেবা হলো ক্লাউড কম্পিউটিং।
বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্স যেমন- নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ও সার্ভিস নেটওয়ার্ক এর মাধ্যমে ক্রেতার সুবিধা অনুসারে সহজে ব্যবহার করার সুযোগ প্রদান ও ভাড়া দেওয়ার সিস্টেম হল ক্লাউড কম্পিউটিং । এটি অবকাঠামগত, প্ল্যাটফর্ম ও সফটওয়্যার সেবা প্রদান করে থাকে। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কোন ধরনের সফটওয়্যার বসানো হবে, কিভাবে কাজ চালানো হবে, কম্পিউটার গুলো কিভাবে নিজেদের মাধ্যমে যোগাযোগ করবে, সবকিছু ব্যবহারকারী নিজের ইচ্ছা মত নিয়ন্ত্রণ করতে পারে । এ পরিসেবায় ইন্টারনেট ও ওয়েব ব্রাউজার ব্যবহার করে গুগল ডক্স দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজ করা যায়। এ ব্যবস্থায় ব্যবহারকারী যত সুবিধা প্রয়োজন হয় সেবাদতা তত পরিমাণ সেবা দিতে পারে, এতে ক্রেতার আগে থেকেই কোন সেবা সংরক্ষণ করতে হয় না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে, শুধুমাত্র ততটুকুই মূল্য পরিশোধ করবে। এছাড়া এটি সব সময় ব্যবহার করা যায়। এটি মূলত একটি ব্যবসায়িক মডেল, যার দ্বারা ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয় উপকৃত হন। ফলে অধ্যক্ষ সাহেব সহজেই নতুন পরিসেবাটি অর্থাৎ ক্লাউড কম্পিউটিং বাস্তবায়ন করতে পারবে।