উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তটি হল ডায়নামিক ওয়েবসাইট। এ সিদ্ধান্তটির যৌক্তিক কারণ, এক্ষেত্রে ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়। বর্তমানে ডায়নামিক ওয়েবসাইট এর চাহিদা সবচেয়ে বেশি। ওয়ান টাইম এর সময় পেজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হতে পারে। ডাটাবেজ কুয়েরির মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কন্টেন্ট তৈরি করা যায়। ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। অনেক বেশি তথ্যবহুল হয়। তাছাড়া আকর্ষণীয় ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যায় ওয়েব পেজ তৈরি করতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হিসেবে javascript, PHP,Net,ASP ইত্যাদি ব্যবহৃত হয়। ডাটাবেজের সাথে ওয়েবসাইট যুক্ত করার জন্য MS access my SQL (my structured query language) ব্যবহার করা হয়।
অন্যদিকে, পূর্ব থেকে তোর লিখিত কিছু তথ্য প্রদর্শন করা থাকে এবং প্রতিবারই একই তথ্য প্রদান করে। একমাত্র যখন ওয়েব ডেভলপার ফাইলে পরিবর্তন করেন তখনই পরিবর্তন দেখায়। এই ওয়েব পেজে সব ব্যবহারকারীর কাছে একই তথ্য প্রদর্শিত হয়। এ ধরনের পেজ তৈরি করার সহজ কিন্তু আপডেট করা কঠিন। ছোট ধরনের কোম্পানি তাদের তথ্য প্রদর্শনের জন্য সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়।
সুতরাং ইলা ও আনজুম দুই বান্ধবীর স্ট্যাটিক ওয়েবসাইটের পরিবর্তে ডায়নামিক ওয়েবসাইট ব্যবহার করার সিদ্ধান্ত যৌক্তিক ।