শেয়ারFacebookWhatsApp

NIC কি?

উত্তর: যে যন্ত্র বা কম্পিউটার না অন্য কোন ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য আলাদা করে ব্যবহার করা হয় তাই হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC)।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

HSC ICT · CQ · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

উদ্দীপক

নুসাইবা তার ফ্লাট এর তিনটি রুমের কম্পিউটারকে নেটওয়ার্ক স্থাপন করতে চাইল যাতে তার বাবার রুমের কম্পিউটার এর সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে।নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোন না কোন তার(ক্যাবল)মাধ্যম ব্যবহার করা এবং তার আম্মার পরামর্শ হলো কোন না কোন ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। তবে নুসাইবা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোন এর সাথে IEEE 802.15 স্টান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্য তথ্য আদান-প্রদান করে।

Dhaka · 2017

উত্তর

যে যন্ত্র বা কম্পিউটার না অন্য কোন ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য আলাদা করে ব্যবহার করা হয় তাই হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC)।

উত্তর

9600bps স্পিডটি হলো ভয়েস ব্রান্ড। 9600bps বলতে বুঝায় প্রতি সেকেন্ড 9600 bit ডেটা সানান্তরিত হয়।এটি সাধারণত টেলিফোনে সিস্টেমে ব্যাবহৃত থাকে।টেলিফোন লাইনে এ ব্যান্ডউইটথের ফ্রিকোয়েন্সি 200-3600Hz। শ্রাব্যতার সীমার মধ্যে যে ফ্রিকোয়েন্সি বা কম্পাংক থাকে তার সবই এই ব্যান্ডউইথে থাকে।কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে(ডায়াল-আপ মডেম,স্কানার, প্রিন্টার, মনিটর ইত্যাদি) ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইথ ব্যাবহৃত হয়।

উত্তর

নুসাইবা উদ্দীপকে যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান-প্রদান করে সে পদ্ধতিটি হল ব্লুটুথ। ওয়ারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তার বিহীনভাবে দুটি ডিভাইস এর মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। ব্লুটুথ নেটওয়ার্কের ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থা তোর আম্মুলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত। যেসব ডিভাইসে এই পদ্ধতি রয়েছে, সেগুলো কি ব্লুটুথ ডিভাইস বলে। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি সহ আগে থেকে দেয়া থাকে। এছাড়া ইদানিং মাউস, কিবোর্ড, হেডফোন সেট, স্পিকার ইত্যাদিতেও ব্লুটুথ ব্যবহৃত হয়। এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক -(PAN),2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩থেকে ১০ মিটার হয়ে থাকে। হাফ ডুপ্লেক্স মোডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1 Mbps বা তার চেয়ে বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়।

উত্তর

উদ্দীপকের নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে নুসাইবার মায়ের পরামর্শ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। নুসাইবা তার ফ্ল্যাটের তিনটি রুমের তিনটি কম্পিউটারকে নেটওয়ার্কে স্থাপন করতে চায়।এক্ষেত্রে তার মায়ের পরামর্শ হলো যে কোন ওয়ারলেস মিডিয়ার সাহায্যে নেটওয়ার্ক গঠন করা। এক্ষেত্রে নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী ওয়ারলেস মাধ্যমটি হচ্ছে Wi-Fi। Wi-Fi হচ্ছে Local Area Network (LAN)ওয়ারলেস ব্যবস্থা যেখানে বহনযোগ্য কম্পিউটারের সাথে সহজে ইন্টারনেট সংযুক্ত করা যায়। Wi-Fi এর স্ট্যান্ডার্ড হল IEEE 802.11।Wi-Fi এর মাধ্যমে নেটওয়ার্ক গঠনের সবথেকে বেশি সুবিধা পাওয়া যায়। এর সাহায্যে অতি সহজেই কম্পিউটার গুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা যায় এবং এতে খরচও অনেক কম পড়ে। এছাড়া ওয়ারলেস পদ্ধতিতে যে কোন জায়গায় যেকোনো সময়ই নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। পাশাপাশি ওয়ারলেস পদ্ধতিতে তৈরিকৃত নেটওয়ার্ক যেকোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়। অন্যদিকে, নুসরবার বাবার পরামর্শ হলো নেটওয়ার্ক স্থাপনে কোন কেবল ব্যবহার করা। যেমন: টুইস্টেড পেয়ার বা কো-এক্সিয়াল। কিন্তু নেটওয়ার্ক স্থাপনে কেবল ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল।এ পদ্ধতিতে তৈরিকৃত নেটওয়ার্ক বহনযোগ্য নয়। এছাড়াও কেবল তারা তৈরিকৃত নেটওয়ার্ক EMI দ্বারা বাধা প্রাপ্ত হয়। উপরিউক্ত আলোচনা শেষে আমার মতামত এই যে, নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে সবার মায়ের পরামর্শ গ্রহণ করলে সবচেয়ে বেশি উপকৃত হবে।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিংDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

  • অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে
  • ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা
  • বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা
  • আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

  • টেলিফোন ক্যাবল
  • কো-এক্সিয়াল ক্যাবল
  • টুইস্টেড পেয়ার ক্যাবল
  • ফাইবার অপটিক ক্যাবল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

  • bit per second
  • byte per second
  • binary per second
  • bit per system

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

  • bit per second
  • byte per second
  • binary per second
  • bit per system

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

  • LAN
  • PAN
  • MAN
  • WAN

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

  • ১৫০ মাইক্রোন
  • ১৪০ মাইক্রোন
  • ১৩০ মাইক্রোন
  • ১২০ মাইক্রোন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

  • nটি
  • n(n-1) টি
  • n(n-1)/2 টি
  • n(n-1)/3টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

  • 6900 bps
  • 6900kbps
  • 9600 Kbps
  • 9600 bps

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।