উদ্দীপকের স্বল্প খরচে যে নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করা হয়েছে তা বাস টপোলজি। বাস টপোলজি তে একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস সংযুক্ত থাকে।
১. বাস টপোলজি প্রধান সংযোগ লাইনকে বাস(bus) বলা হয়। এ লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে।
২. নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্র ভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডাটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী, ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটারে লাইনে যেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডাটার সাথে প্রাপক শনাক্তের তথ্য থাকে।
৩. বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডাটা পরীক্ষা করে দেখে। শুধু প্রাপক কম্পিউটারে ডেটা গ্রহণ করে, অন্যগুলো এই ডাটা গ্রহণ থেকে বিরত থাকে।
৪. কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী।
৫. কোন কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না।
৬. কম্পিউটার ল্যাবের স্বল্প ব্যয় ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম