উদ্দীপকে উল্লিখিত ১ম মাধ্যম মাইক্রোওয়েভ থেকে ২য় মাধ্যম অপটিক্যাল ফাইবার ক্যাবল বেশি সুবিধাজনক।
টেরিষ্ট্রোরিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে এক ধরণের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বা সেকেন্ডে প্রায় ১গিগা বা তার চেয়ে বেশিবার কম্পন বিশিষ্ট। কিন্তু টেরিস্ট্রোরিয়াল মাইক্রোওয়েভ বাকা পথে চলাচল করতে পারে না। তাই প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে কোনো বাধা থাকলে সংকেত পাঠানো যায় না। এজন্য মাইক্রোওয়েভ এ্যান্টিনা বড় কোনো ভবন বা টাওয়ারের ওপর বসানো হয়। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ব্যবস্থা বেশ সহজ এবং টেলিকমিনিকেশন ব্যবস্থার সাথে এর যথেষ্ট মিল রয়েছে। প্রেরক যন্ত্র, প্রেরণ মাধ্যম এবং গ্রাহক যন্ত্র এ তিনটি মূল অংশ নিয়ে ফাইবার অপটিক কমিউনিকেশন ব্যবস্থা সংগঠিত। অপটিক্যাল ফাইবার আলোক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর মাধ্যম ডেটা পরিবহন করে থাকে।এতে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেয়া চলাচল করতে পারে।উচ্চ ব্যান্ডউইথ, আকারে ছোট এবং ওজনে অত্যন্ত কম,শক্তি ক্ষয় করে কম বিদুৎ চৌম্বক প্রবাহ হতে মুক্ত।তাই আধুনিক নেটওয়ার্ক ব্যাকবোন ক্যাবল হিসেবে ফাইবার অপটিক ক্যাবল অত্যন্ত জনপ্রিয়।
অর্থাৎ উদ্দীপকের প্রথম মাধ্যমটি থেকে দ্বিতীয় মাধ্যমটি অধিক সুবিধাজনক।