উদ্দীপকে চিত্র -১, চিত্র -২ এবং চিত্র -৩ হলো যথাক্রমে বাস, স্টার ও ট্রি টপোলজি। এ তিন ধরনের টপোলজির মধ্যে স্বল্প ব্যয়ে ল্যাবরেটরীতে ব্যবহারের জন্য চিত্র -১ টপোলজি অর্থাৎ বাস স্টপোলজি অধিকতর উপযোগী। নিচে বিস্তারিত আলোচনা করা হলো--
উদ্দীপকে চিত্র -২ এর সংগঠন হচ্ছে স্টার টপোলজি। এ টপোলজিতে কেন্দ্রীয় নেটওয়ার্ক হাব বা সুইচ খারাপ হয়ে গেলে সমস্ত নেটওয়ার্ক টি অচল হয়ে পড়ে। কারণ পুরো নেটওয়ার্ক হাবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। স্টার টোপোলজিতে প্রচুর পরিমাণে কেবল ব্যবহৃত হয় বিধায় এটি ব্যয়বহুল পদ্ধতি।
উদ্দীপকে চিত্র -৩ এর সংগঠন হচ্ছে ট্রি টপোলজি। এ টপোলজির রুট বা সার্ভার কম্পিউটারে কোন ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্ক অচল হয়ে যায়। অন্যান্য টপোলজির তুলনায় অপেক্ষাকৃত জটিল।
কিন্তু উদ্দীপক্ষে চিত্র -১ এর সংগঠন হচ্ছে বাস টপোলজি। বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো নোড যুক্ত থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লান এর মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলি তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে।