উদ্দীপকের বর্ণনানুযায়ী সুপর্ণার অনলাইন ভিত্তিক সেবা গ্রহনের প্রযুক্তিটি হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং একটি ইন্টারনেট ভিত্তিক কম্পিউটিং ব্যবস্থা, যা ইন্টারনেট ও একটি কেন্দ্রীয় সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে। সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য ক্লাউড কম্পিউটিং একটি সমন্বিত প্রয়াস। ক্লাউড কম্পিউটিং ব্যবস্থায় -
১. নিজস্ব কোনো হার্ডওয়্যার প্রয়োজন হয় না।
২. এটি সব সময় ব্যবহার করা যায়।
৩. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়।
৪. এটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন।
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়।
৬. IBM এর ক্লাউড কম্পিউটিং ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের ডেটা সেন্টার ব্যবহার করার সুবিধা পায়।
৭. ক্লাউড কম্পিউটিং নিরাপদ। কারণ এতে কোনো ডেটা হারানো বা নষ্ট হওয়ার ভয় নেই।
৮. এ প্রযুক্তিতে স্টোরেজ, মেমোরি, প্রসেসিং এবং ব্যান্ড ইউডথ অনেক বেশি কার্যক্ষমতা সম্পন্ন, এতে চাহিদা অনুযায়ী সফটওয়্যার, রিসোর্স ও তথ্যগুলো শেয়ার বা বিনিময় করা যাবে।
উপরের বর্ণনার আলোকে বলা যায়, সুপর্ণার গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক।