"এবার মজিদের মন কিন্তু কদিন ধরে থমথম করে।"- কেন?
উত্তর: • পাশের গ্রামের নতুন পিরের আগমনে নিজের প্রভাব হারানোর শঙ্কায় কয়েক দিন ধরে মজিদের মন থমথম করে। • মজিদের ধর্মব্যাবসার কেন্দ্রবিন্দু যে গ্রাম তার তিন গ্রাম পরে এক পির এলে উক্ত পিরের কার্যকলাপের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ে। বতোর দিন অর্থাৎ ফসলের বীজ বপন ও কাটার সময় যখন গ্রামবাসী অত্যন্ত ব্যস্ত থাকে তখনো তারা সময় বের করে পির সাহেবের সেবায় নিজেদের নিয়োজিত করে। মজিদের ধর্মব্যাবসার একমাত্র অবলম্বন মাজারে লোকের সমাগম বন্ধ হয়ে যায়। প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার শঙ্কায় মজিদের মন কিছুদিন ধরে থমথম করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"এবার মজিদের মন কিন্তু কদিন ধরে থমথম করে।"- কেন?
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর