শেয়ারFacebookWhatsApp

"তা আপনি এলেমদার মানুষ। দোয়া-পানি দিলে ঠিক হইয়া যাইবানি সব।”- কে, কার কথা বলেছে?

উত্তর: • "তা আপনি এলেমদার মানুষ। দোয়া-পানি দিলে ঠিক হইয়া যাইবানি সব।" কথাটি রহিমা মজিদকে বলেছে। • 'লালসালু' উপন্যাসের মজিদ জমিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করে। জমিলার মাঝে দাম্পত্যের সম্পর্কের গাম্ভীর্যের চেয়ে কৈশোরক চপলতাই বেশি প্রস্ফুটিত। ধর্মপালন কিংবা স্বামীর নির্দেশ পালন উভয় ক্ষেত্রেই সে উদাসীন। তাছাড়া মজিদের ধর্মব্যাবসার মূল কেন্দ্রবিন্দু মাজারের প্রতিও জমিলার ভক্তি বা বিশ্বাস নেই, যা মজিদের অস্তিত্ব সংকটের কারণ হতে পারে। তাই চিন্তাগ্রস্ত মজিদ প্রথম স্ত্রী আমেনার নিকট দুঃখ প্রকাশ করলে সে জমিলার ঠিক হয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্নোক্ত কথাটি স্বামী মজিদকে বলেছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"তা আপনি এলেমদার মানুষ। দোয়া-পানি দিলে ঠিক হইয়া যাইবানি সব।”- কে, ক…

উদ্দীপক

শিক্ষিত যুবক মনোয়ার সমমনা যুবকদের নিয়ে ক্লাব তৈরি করে নিজ গ্রামের মানুষকে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পরিবেশ, ধর্মান্ধতার কুফল ইত্যাদি বিষয়ে সচেতন করার কাজ করে চলেছে। মনোয়ারের কাজকর্মে খুশি নয় গ্রাম্য মাতব্বর বাদল মোল্লা। গ্রামের মানুষ সচেতন হলে তার প্রভাব ক্ষুণ্ণ হবে- এই তার ভয়। ওরা নেশা করে, গানবাজনা করে, মেয়েলোকের সাথে আড্ডা দেয় ইত্যাদি অভিযোগ তুলে গোঁড়া সমর্থকদের সাথে নিয়ে বাদল মোল্লা মনোয়ারের ক্লাবে আগুন ধরিয়ে দেয়।

ঢাকা কমার্স কলেজ · 2025

উত্তর

• 'লালসালু' উপন্যাসে অশীতিপর বৃদ্ধ হলো সলেমনের বাপ।

উত্তর

• "তা আপনি এলেমদার মানুষ। দোয়া-পানি দিলে ঠিক হইয়া যাইবানি সব।" কথাটি রহিমা মজিদকে বলেছে। • 'লালসালু' উপন্যাসের মজিদ জমিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করে। জমিলার মাঝে দাম্পত্যের সম্পর্কের গাম্ভীর্যের চেয়ে কৈশোরক চপলতাই বেশি প্রস্ফুটিত। ধর্মপালন কিংবা স্বামীর নির্দেশ পালন উভয় ক্ষেত্রেই সে উদাসীন। তাছাড়া মজিদের ধর্মব্যাবসার মূল কেন্দ্রবিন্দু মাজারের প্রতিও জমিলার ভক্তি বা বিশ্বাস নেই, যা মজিদের অস্তিত্ব সংকটের কারণ হতে পারে। তাই চিন্তাগ্রস্ত মজিদ প্রথম স্ত্রী আমেনার নিকট দুঃখ প্রকাশ করলে সে জমিলার ঠিক হয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্নোক্ত কথাটি স্বামী মজিদকে বলেছে।

উত্তর

• উদ্দীপকের মনোয়ার ও 'লালসালু' উপন্যাসের আক্কাসের সঙ্গে তুল্য ঘটনাটি হলো স্কুল প্রতিষ্ঠার চেষ্টা ও তার পরিণতি। • অশিক্ষা ও অসচেতনতার কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। গ্রামের সহজ-সরল মানুষের এই বিশ্বাসকে আশ্রয় করে ধূর্ত স্বার্থপর ব্যক্তিরা তাদের প্রতারণার ফাঁদে ফেলে ঠকায়। • উদ্দীপকে শিক্ষিত যুবক মনোয়ার গ্রামের মানুষকে সচেতন করার লক্ষ্যে কুসংস্কার দূরীকরণের উদ্দেশ্যে সমমনা যুবকদের নিয়ে একটি ক্লাব গঠন করে। মানুষ সচেতন হলে প্রভাব কমে যাওয়ার ভয়ে গ্রামের মাতব্বর মনোয়ারের বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং তার ক্লাবে আগুন ধরিয়ে দেয়। 'লালসালু' উপন্যাসেও মজিদের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে এগিয়ে আসে ওই গ্রামেরই শিক্ষিত যুবক আক্কাস। সে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদ নিজের আধিপত্য অটুট রাখতে গ্রামের মানুষকে শিক্ষিত ও সচেতন করতে দিতে চায় না। এ কারণে মজিদ কৌশলে কথা বলে গ্রামে আক্কাসের স্কুল প্রতিষ্ঠাকে ব্যর্থ করে দেয়। এদিক থেকে উদ্দীপকের মনোয়ার ও 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রটি তুলনীয়।

উত্তর

• "মনোয়ার ও আক্কাসের মতো মানুষ স্বার্থান্বেষী মহলের শিকার হলে সমাজ পিছিয়ে যায়।"- কথাটি যথার্থ। • সমাজে কিছু গোঁড়ামি ও অপসংস্কৃতির বিস্তার ঘটতে দেখা যায়। এক শ্রেণির স্বার্থপর মানুষকে অবলম্বন করেই সমাজে এগুলো আসন গেড়ে বসে। • উদ্দীপকে গ্রামের শিক্ষিত যুবক মনোয়ার শিক্ষার আলোয় আলোকিত করে গ্রামবাসীকে আলোকিত জীবনের সন্ধান দিতে অগ্রসর হলে সেখানে বাধা হয়ে দাঁড়ায় মাতব্বর বাদল মোল্লা। গ্রামের মানুষ সচেতন হলে তার প্রভাব কমে যাওয়ার শঙ্কায় সে মনোয়ারের সমাজ অগ্রগতির প্রচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করে। 'লালসালু' উপন্যাসে মজিদের সাথেও এরকম স্বার্থপর প্রচেষ্টার দিক পরিলক্ষিত হয়। • 'লালসালু' উপন্যাসে মজিদ একজন ধর্মব্যবসায়ী। সে গ্রামের সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগে নিজের প্রভাব বিস্তার করে রেখেছে। ধর্মীয় গোঁড়ামিকে কায়েম করে সমাজে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছে। ফলে মানুষজন পশ্চাৎপদ রয়ে গেছে। এসব অজ্ঞ মানুষের মনে সচেতনার বীজ বপনের প্রচেষ্টায় স্কুল প্রতিষ্ঠার কথা ভাবলে অস্তিত্ব সংকটের ভয়ে মজিদ বাধা দেয়। সর্বোপরি বলা যায় উদ্দীপকের মনোয়ার ও 'লালসালু' উপন্যাসের আক্কাস যদি স্বার্থাণ্বেষী মহলের হিংসার শিকার না হতো তাহলে সমাজের মানুষ শিক্ষার সুফল ভোগ করত এবং সমাজের অগ্রগতি সাধিত হতো। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুঢাকা কমার্স কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।