"মেয়েলোকের মনের মস্করা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ।"- ব্যাখ্যা কর।
উত্তর: • "মেয়েলোকের মনের মস্করা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ।"- উক্তিটি দ্বারা নারীর অসহায়ত্বের কথা বোঝানো হয়েছে। • 'লালসালু' উপন্যাসের বিত্তবান পুরুষ খালেক ব্যাপারীর প্রথমপক্ষের স্ত্রী আমেনা বিবিকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে। সন্তানহীন। আমেনা বিবি সন্তানের আশায় মজিদের কথামতো সারাদিন রোজা রেখে মাজারে পাক দেওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হয় তখন সে ভবিষ্যতের আশা বাদ দিয়ে বর্তমান অবস্থায় সুস্থ থাকতে চায়। কিন্তু যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে যে, সে সন্তানলাভের উদ্দেশ্যে মাজারের পির মজিদের কথামতো মাজারে পাক দেবে তাই তার আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। কারণ নারীর মনের ইচ্ছা-অনিচ্ছার ধার সমাজ ধারে না, বরং নারীর ওপর সমাজ স্বেচ্ছাচারিতা পোষণ করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"মেয়েলোকের মনের মস্করা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর