শেয়ারFacebookWhatsApp

"তিনি সব জানেন, সব দেখেন" বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: • "তিনি সব জানেন, সব দেখেন।" - বলতে এখানে মাজারে পিরের অপরিসীম ক্ষমতাকে বোঝানো হয়েছে। • উক্তিটি দ্বারা বিশ্বাস, ভন্ডামি ও সমাজের ধর্মীয় শোষণের প্রেক্ষাপটে গভীর তাৎপর্য বহন করে। এটি উপন্যাসের প্রধান চরিত্র মজিদ এবং তার ক্ষমতা ও প্রতারণার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। মজিদ এই উক্তি দ্বারা বোঝাতে চায় গ্রামের মানুষের প্রত্যেকটি কাজ এমনকি গোপন চিন্তাও মাজারের মোদাচ্ছের পিরের নজর এড়াতে পারে না। মজিদের এই উক্তি কেবল ধর্মীয় সত্য নয়, বরং এটি তার শাসনের শক্তিশালী হাতিয়ার।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"তিনি সব জানেন, সব দেখেন" বলতে কী বোঝানো হয়েছে?

উদ্দীপক

গ্রামের মাতব্বর বাহাদুর সাহেবের তিন বউয়ের মধ্যে সবার ছোট রুমি। মেয়েটির বয়স বেশি নয়। আর এজন্যই সম্ভবত সে স্বামী-সংসার এগুলো ভালো বোঝে না। গল্পের লোক পেলেই গল্প জুড়ে দেয় সে। প্রাণখোলা হাসিতে মাতিয়ে তোলে চারিদিক। বাহাদুর সাহেব এসব আচরণকে স্বাভাবিক বলে মেনে নিতে পারেনি বলে রুমির উপর চালায় মানসিক অত্যাচার। স্বভাববিরুদ্ধ পথে চলতে পারবে না বলেই আত্মহত্যার পথ বেছে নেয় রুমি।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

• খালেক ব্যাপারী-আমেনার দাম্পত্যজীবন সতেরো বছরের।

উত্তর

• "তিনি সব জানেন, সব দেখেন।" - বলতে এখানে মাজারে পিরের অপরিসীম ক্ষমতাকে বোঝানো হয়েছে। • উক্তিটি দ্বারা বিশ্বাস, ভন্ডামি ও সমাজের ধর্মীয় শোষণের প্রেক্ষাপটে গভীর তাৎপর্য বহন করে। এটি উপন্যাসের প্রধান চরিত্র মজিদ এবং তার ক্ষমতা ও প্রতারণার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। মজিদ এই উক্তি দ্বারা বোঝাতে চায় গ্রামের মানুষের প্রত্যেকটি কাজ এমনকি গোপন চিন্তাও মাজারের মোদাচ্ছের পিরের নজর এড়াতে পারে না। মজিদের এই উক্তি কেবল ধর্মীয় সত্য নয়, বরং এটি তার শাসনের শক্তিশালী হাতিয়ার।

উত্তর

• উদ্দীপকের রুমির সাথে 'লালসালু' উপন্যাসের ইঙ্গিতকৃত জমিলা চরিত্রটির মিল অমিল রয়েছে। • পুরুষশাসিত সমাজে নারীদের ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য দেওয়া হয় না। বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও মেয়ের মতামত না নিয়েই বাবা-মা নিজেদের স্বার্থ বিবেচনা করে অসম বয়সের পাত্রের সঙ্গে বিয়ে দেয়। ফলে সংসার জীবনে অশান্তি সৃষ্টি হয়। • উদ্দীপকের গ্রামের মাতব্ববের অসম বিয়ে এবং তার স্ত্রীকে নির্যাতনের কথা বলা হয়েছে। অল্পবয়সি রুমি বয়স্ক বরের অত্যাচারে অতিষ্ঠ চরিত্র। কিশোরী মেয়ে রুমি স্বাধীনতার অভাবে একদিন আত্মহত্যা করে। 'লালসালু' উপন্যাসের জমিলা মজিদের অসম বয়সি স্ত্রী। অসম বিবাহের দিক থেকে জমিলা ও রুমির মিল রয়েছে। কৈশোরিক চপলতার দিক থেকেও উভয়ের মাঝে সাদৃশ্য বিদ্যমান। কিন্তু প্রতিবাদ-প্রতিরোধের দিক থেকে অমিল রয়েছে। জমিলা প্রথম থেকে খুবই প্রতিবাদী চরিত্র। গ্রামের সকলে মাজারের পির মজিদকে ভয় করলেও মজিদকে ভয় পায় না ছোট বউ জমিলা। মজিদের মাজারকেন্দ্রিক ভণ্ডামি সে বুঝতে পারে। তাই সে মজিদের অলৌকিক ক্ষমতার ভয় করে না।

উত্তর

• "প্রতিবাদী ও বিদ্রোহী জমিলার কাছে রুমি যেন শিশু।"-মন্তব্যটি যথার্থ। • অন্যায় ও শোষণের মাত্রা চরম পর্যায়ে চলে গেলে মানুষ প্রতিবাদী হয়ে ওঠে। স্বাধীনচেতা ও মুক্তমনের অধিকারী মানুষের দ্বারাই এই বিদ্রোহ সম্ভব হয়। • 'লালসালু' উপন্যাসের অন্যতম নারী চরিত্র জমিলা। এই চরিত্রের মধ্য দিয়ে ঔপন্যাসিক একটি প্রাণময় সত্তার উপস্থিতি ঘটিয়েছেন। অস্তিত্ববাদী, প্রবল প্রতাপশীল মজিদের দ্বারা গ্রামবাসী রুদ্ধ অবস্থায় ছিল, জমিলা সেখানে মুক্তির চেতনায় উদ্ভাসিত। মাজারে মেহেদি রঞ্জিত পা দিয়ে আঘাত জমিলাই প্রথম করে। অর্থাৎ মজিদের শক্তির মূলকে সে আঘাত করে এবং মজিদের ক্ষমতার ভিত নড়বড়ে করে দেয়। শেষ পর্যন্ত জমিলাই জয়ী হয় এবং ভণ্ড মজিদ পরাজিত হয়। কিন্তু উদ্দীপকের রুমির মধ্যে জমিলা চরিত্রের এমন বলিষ্ঠতা দেখা যায় না। • উদ্দীপকের রুমীর কিশোর বয়সে বিয়ে হয় গ্রাম্য মাতব্বরের সাথে। ফলে স্বাধীন জীবনের পথে নানা বাধা-বিপত্তি আসে। বয়স্ক স্বামী তাকে মারধর ও নানা অত্যাচার করে। কিন্তু জমিলার মতো কোনো প্রকারের প্রতিবাদ সে করে না, বরং নিজেই আত্মহননের পথ বেছে নেয়। সুতরাং বলা যায় যে, "প্রতিবাদী ও বিদ্রোহী জমিলার কাছে রুমি যেন শিশু।"- মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুরাজশাহী কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।