শেয়ারFacebookWhatsApp

অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়?

উত্তর: অবিশ্রান্ত ঢোলক বেজে চলে ডোমপাড়ায়।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়?

উদ্দীপক

রাজভয়-লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, যদি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। আমার বিশ্বাস, যে নিজেকে চেনে, তার আর কাউকে চিনতে বাকি থাকে না। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

অবিশ্রান্ত ঢোলক বেজে চলে ডোমপাড়ায়।

উত্তর

• "মেয়েলোকের মনের মস্করা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ।"- উক্তিটি দ্বারা নারীর অসহায়ত্বের কথা বোঝানো হয়েছে। • 'লালসালু' উপন্যাসের বিত্তবান পুরুষ খালেক ব্যাপারীর প্রথমপক্ষের স্ত্রী আমেনা বিবিকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে। সন্তানহীন। আমেনা বিবি সন্তানের আশায় মজিদের কথামতো সারাদিন রোজা রেখে মাজারে পাক দেওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হয় তখন সে ভবিষ্যতের আশা বাদ দিয়ে বর্তমান অবস্থায় সুস্থ থাকতে চায়। কিন্তু যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে যে, সে সন্তানলাভের উদ্দেশ্যে মাজারের পির মজিদের কথামতো মাজারে পাক দেবে তাই তার আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। কারণ নারীর মনের ইচ্ছা-অনিচ্ছার ধার সমাজ ধারে না, বরং নারীর ওপর সমাজ স্বেচ্ছাচারিতা পোষণ করে।

উত্তর

• উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের আদর্শকে ধারণ করেছে বলে আমি মনে করি। • মানুষের জীবনের প্রধান পথ হলো সত্যের পথ। সত্যের পথে অবিচল থাকা ব্যক্তি কখনই পথভ্রষ্ট হয় না। তারা অন্তরে যে সত্য ধারণ করে সেই সত্যের আলোতেই পথ চলে। • 'লালসালু' উপন্যাসের অন্যতম এক চরিত্র হলো আক্কাস। সে আধুনিক শিক্ষায় শিক্ষিত। তাই সমাজে প্রচলিত কুসংস্কারে সে বিশ্বাস করে না। আর সে চায় গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামবাসীকে শিক্ষার আলোয় আলোকিত করতে। তার ভেতরে সত্যের যে শক্তি রয়েছে তা সবার মধ্যে ছড়িয়ে দিতে। যেন সমাজ থেকে মিথ্যে ভণ্ডামি দূর হয়। আক্কাসের লালন করা এই আদর্শের প্রতিফলন উদ্দীপকে দেখা যায়। উদ্দীপকে দেখা যায়, মিথ্যের সঙ্গে আপস না করে সত্যের শক্তিতে বলীয়ান হওয়ার আদর্শ। যা লালসালু উপন্যাসের আক্কাস চরিত্রের বৈশিষ্ট্য। তাই বলা যায়, উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের আদর্শকে ধারণ করেছে।

উত্তর

• "উদ্দীপকে উল্লেখকৃত চরিত্রটি দৃঢ়প্রতিজ্ঞ থাকা সত্ত্বেও শেষপর্যন্ত পরাজিত হয়েছে।"- মন্তব্যটি সত্য। • অশিক্ষা ও অসচেতনতার কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। ফলে সমাজে প্রগতিশীল ও আধুনিক মনোভাবসম্পন্ন মানুষদের পরাজিত হতে হয়। তাদের স্বপ্ন ভেঙে যায়। • উদ্দীপকে সত্যপথের সন্ধানী একজন সাহসী মানুষের কথা বর্ণিত হয়েছে যিনি নিজের সত্যকে চিনে সত্যের উপর অবিচল থাকতে চান। তিনি কোনো মিথ্যাকে গ্রহণ করতে রাজি নন। উদ্দীপকের কথকের এমন মানসিকতা 'লালসালু' উপন্যাসের আক্কাসের মানসিকতাকে নির্দেশ করে। উপন্যাসের আক্কাস গ্রামের মানুষকে শিক্ষিত ও সচেতন করার জন্য স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছে। যাতে মানুষগুলো মজিদের মিথ্যাকে বুঝতে পারে। কিন্তু মজিদের ষড়যন্ত্রে গ্রামের মানুষই তাতে বাধা হয়ে দাঁড়ায়। ফলে সত্যের পথে থেকেও আক্কাস পরাজিত হয়। • 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের মানুষগুলো কুসংস্কারে আচ্ছন্ন ও অশিক্ষিত। ফলে তারা মজিদের ভন্ডামি ও প্রতারণা বুঝতে পারে না। ফলে আক্কাস যে সত্যের পথে আছে সেটিও তারা বোঝে না। এ জন্য তারা মজিদের মিথ্যাকেই বিশ্বাস করে। তাই আক্কাস স্কুল প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ হলেও গ্রামবাসীর সহায়তা না পাওয়ায় মিথ্যাবাদী, প্রতারক মজিদের চক্রান্তের কাছে পরাজিত হয়। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুরাজশাহী কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।