শেয়ারFacebookWhatsApp

'যেন হাসনাহেনার মিষ্টি গন্ধ ছড়ায়'- ব্যাখ্যা কর।

উত্তর: • 'যেন হাস্নাহেনার মিষ্টিমধুর গন্ধ ছড়ায়'- উক্তিটিতে মজিদের চমৎকার সুরেলা কণ্ঠের কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে। • 'লালসালু' উপন্যাসে মজিদ চমৎকার কোরআন তেলাওয়াত করে। গলা ভালো তার, পড়ার ভঙ্গিও মধুর। একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়। এ প্রসঙ্গেই বলা হয়েছে, 'যেন হাস্নাহেনার মিষ্টিমধুর গন্ধ ছড়ায়।'

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

'যেন হাসনাহেনার মিষ্টি গন্ধ ছড়ায়'- ব্যাখ্যা কর।

উদ্দীপক

বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আশফাক গ্রামে ফিরে চাষি শ্রেণির মানুষের অর্থনৈতিক দৈন্য দেখে ব্যথিত হলো। তারা চাষের মৌসুমে গ্রামের মহাজন মিশু ব্যাপারীর কাছ থেকে চড়া সুদে ঋণ নেয়। ফসল তোলা শেষে হলে সুদে-আসলে মিশু ব্যাপারীর ঋণ মেটাতে গিয়ে তাদের মুখের হাসি হারিয়ে যায়। আশফাক গ্রামের কৃষকদের বিনা সুদে ঋণ দেওয়ার লক্ষ্যে একটি সমিতি খুলতে চাইলে মিশু ব্যাপারী তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় জড়িয়ে গ্রামছাড়া করে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

• দুদু মিয়া গাধার মতো পিঠে ঘাড়ে সমান।

উত্তর

• 'যেন হাস্নাহেনার মিষ্টিমধুর গন্ধ ছড়ায়'- উক্তিটিতে মজিদের চমৎকার সুরেলা কণ্ঠের কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে। • 'লালসালু' উপন্যাসে মজিদ চমৎকার কোরআন তেলাওয়াত করে। গলা ভালো তার, পড়ার ভঙ্গিও মধুর। একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়। এ প্রসঙ্গেই বলা হয়েছে, 'যেন হাস্নাহেনার মিষ্টিমধুর গন্ধ ছড়ায়।'

উত্তর

• উদ্দীপকের মহতী উদ্যোগের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল খোলার উদ্যোগের সাদৃশ্য রয়েছে। • শিক্ষিত ব্যক্তিরা সাধারণত সমাজের প্রতি দায়িত্বশীল হন। তাঁরা সমাজের উন্নয়নে সকলকে সচেতন হতে উদ্বুদ্ধ করেন। শিক্ষিত ব্যক্তি এবং শিক্ষা সমাজে পরিবর্তন আনতে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। • উদ্দীপকের আশফাক কৃষকদের দৈন্যদশা থেকে মুক্তির লক্ষ্যে বিনা সুদে ঋণ দিতে একটি সমিতি খোলার উদ্যোগ নেয়। তার এই মহতী উদ্যোগের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের উদ্যোগের মিল রয়েছে। শহর থেকে আসা আক্কাস গ্রামের একমাত্র শিক্ষিত ও সচেতন যুবক। মজিদের মাজার ব্যাবসার বলি হওয়া কুসংস্কারাচ্ছন্ন মানুষদের শিক্ষার আলোয় আলোকিত করতে 'চায় সে। তাই গ্রামে একটি স্কুল খোলার মহতী উদ্যোগ নেয়। এদিক বিবেচনায় উদ্দীপকের মহৎ উদ্যোগের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের উদ্যোগের সাদৃশ্য স্পষ্ট।

উত্তর

• 'লালসালু'র মজিদ উদ্দীপকের মিশু ব্যাপারীর সাথে ব্যক্তিস্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার দিক দিয়ে তুলনীয়। • স্বার্থপর ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকারক। নিজের স্বার্থ হাসিলের জন্য তারা যেকোনো গর্হিত কাজ করতেও কুণ্ঠাবোধ করে না। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তারা নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে। • 'লালসালু' উপন্যাসের মজিদ একজন শঠ, প্রতারক এবং অন্ধবিশ্বাসের প্রতীক। প্রথাবদ্ধ জীবনকে টিকিয়ে রাখার জন্য সে যেকোনো কাজ করতে প্রস্তুত। গ্রামের শিক্ষিত যুবক আক্কাস অন্ধ কুসংস্কার থেকে গ্রামবাসীকে আলোর পথে আনতে চায়। তাই গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু গ্রামের মানুষ শিক্ষিত হলে মজিদের প্রভাব ক্ষুণ্ণ হতে পারে। ফলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে সে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। উদ্দীপকেও দেখা যায় উচ্চশিক্ষিত আশফাক গ্রামের কৃষকদের দৈন্যদশা দূরীকরণে তাদেরকে বিনা সুদে ঋণ দেওয়ার জন্য সমিতি গঠনের উদ্যোগ নেয়। কিন্তু ব্যক্তিস্বার্থে আঘাত লাগায় মিশু ব্যাপারী তাদের এ মহৎ উদ্যোগকে পন্ড করে দেয়। এদিক থেকে উদ্দীপক ও উপন্যাসের মজিদের কর্মকান্ড তুলনীয়। • 'লালসালু' উপন্যাসের মজিদ এবং উদ্দীপকের মিশু ব্যাপারী তাদের প্রভাব এবং প্রতিষ্ঠাকে নিরঙ্কুশ করে তোলার জন্য সদা জাগ্রত থাকে। ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য যেকোনো নীতিহীন কাজ করতেও পিছপা হয় না। তাই মিশু ব্যাপারী ও মজিদ পরস্পরের সাথে তুলনীয়।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।