"যেন বিশাল সূর্যোদয় হয়েছে, আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে।"- বিষয়টি বুঝিয়ে দাও।
উত্তর: • “যেন বিশাল সূর্যোদয় হয়েছে, আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে।”- কথাটি দ্বারা আওয়ালপুরে আগত পির সাহেবের জনপ্রিয়তায় মজিদের ও মাজারের শোচনীয় অবস্থাকে নির্দেশ করা হয়েছে। • 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজার আবিষ্কার করে মজিদ ধর্মব্যবসায় শুরু করে। হঠাৎ একদিন আওয়ালপুরে জনৈক পিরের আগমন ঘটে এবং সে জনপ্রিয় হয়ে ওঠে। বাস্তবতা বুঝতে আওয়ালপুরে পৌঁছে মজিদ দেখে যেখানে পির সাহেব আস্তানা গেড়েছে সেখানে তুমুল ভিড়। সামনে শত শত লোক বিভোর হয়ে বসে আছে, কেউ কাউকে লক্ষ করছে না। পির সাহেবের সূর্যালোকের প্রতাপের কাছে মজিদ যেন আজ ম্লান প্রদীপের আলো। প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"যেন বিশাল সূর্যোদয় হয়েছে, আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গে…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর