শেয়ারFacebookWhatsApp

"কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সেই কথাটাই সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে।”- ব্যাখ্যা কর।

উত্তর: • প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা নিজের কর্মকাণ্ড বিষয়ে মজিদের নিজস্ব ভাবনার দিকটি ফুটে উঠেছে। • ভালোভাবে খেয়েপরে সচ্ছলভাবে বেঁচে থাকার আশায় মজিদ মহব্বতনগরে এসে হাজির হয়। আর তা করতে গিয়ে যা করা প্রয়োজন বলে তার মনে হয়, সে তাই করেছে। কেননা, আল্লাহতায়ালার বিশাল দুনিয়ায় বেঁচে থাকার অধিকার তারও রয়েছে। এক্ষেত্রে তাই ন্যায়-অন্যায় ভাবনা অর্থহীন। তাই মাজারকে কেন্দ্র করে সে মিথ্যে-প্রতারণার আশ্রয় নিয়েছে জেনেও অস্তিত্ব রক্ষার প্রশ্নেই সে এমন দুঃসাহসী কাজ চালিয়ে যায়।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সেই কথাটাই সে সাময়িক চিন্তার মধ্…

উদ্দীপক

শাহজাহান মিয়ার সংসারকে আঁকড়ে ধরে রেখেছেন তার স্ত্রী ফিরোজা। পাহাড়ি গ্রামের এই সংসারের সব দায়িত্ব একাই সামলান ফিরোজা। মেঠোপথের ছোট্ট বাড়ি, ঘরের গরু-বাছুর, ফসলের যত্ন, খেতমজুরদের দেখাশোনা থেকে শুরু করে পথিক ও মুসাফিরদের আপ্যায়ন- সবকিছুই তার হাতে। ফিরোজার মুখে কোনো অভিযোগ নেই, ক্লান্তি নেই। তবে মাঝে মাঝে তার বুকের গভীরে এক অসমাপ্ত শূন্যতা জাগে। কারণ, তার কোনো সন্তান নেই। শাহজাহান এই অদৃশ্য কষ্টের কথা জানেন। কারণ তিনি নিজেও সেই শূন্যতার অংশীদার। তবে দু'জনেরই বিশ্বাস- একদিন তাদের জীবনের আশার আলো ফুটবে।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025

উত্তর

• শত্রুর আভাস পাওয়া হরিণের মতো জমিলার চোখ সতর্ক হয়ে ওঠে।

উত্তর

• প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা নিজের কর্মকাণ্ড বিষয়ে মজিদের নিজস্ব ভাবনার দিকটি ফুটে উঠেছে। • ভালোভাবে খেয়েপরে সচ্ছলভাবে বেঁচে থাকার আশায় মজিদ মহব্বতনগরে এসে হাজির হয়। আর তা করতে গিয়ে যা করা প্রয়োজন বলে তার মনে হয়, সে তাই করেছে। কেননা, আল্লাহতায়ালার বিশাল দুনিয়ায় বেঁচে থাকার অধিকার তারও রয়েছে। এক্ষেত্রে তাই ন্যায়-অন্যায় ভাবনা অর্থহীন। তাই মাজারকে কেন্দ্র করে সে মিথ্যে-প্রতারণার আশ্রয় নিয়েছে জেনেও অস্তিত্ব রক্ষার প্রশ্নেই সে এমন দুঃসাহসী কাজ চালিয়ে যায়।

উত্তর

• সাংসারিক দায়িত্ব পালনের দিক থেকে উদ্দীপকের ফিরোজা 'লালসালু' উপন্যাসের রহিমার মতোই শাহজাহানের ঘরের খুঁটি। • বাঙালির সংসারে মুখ্য ভূমিকা পালন করে নারী। তাদের ছাড়া ঘর-সংসারের কথা চিন্তাই করা যায় না। বলতে গেলে পরিবারের অন্যান্য সদস্যসহ সংসারের সকল দায়িত্বই নারীরা একা হাতে সামলান। এক্ষেত্রে নারীর কোনো তুলনা হয় না। • উদ্দীপকের ফিরোজা একজন দায়িত্বশীল নারী। শাহজাহানের সংসার সামলানো থেকে শুরু করে প্রায় সব কাজ একাই করেন তিনি। এ নিয়ে কোনো আপত্তি নেই তার। নিজের ওপর অর্পিত দায়িত্ব মুখ বুজে পালন করেন তিনি। একইভাবে 'লালসালু' উপন্যাসের রহিমাও সব সময় মজিদের সব কথা মেনে চলে। কোনো কথার প্রত্যুত্তর দেয় না। তা ছাড়া সে বেশ পরিশ্রমী। মজিদের সংসারের সব কাজ মূলত সে-ই করে থাকে। অর্থাৎ আলোচ্য উপন্যাসের রহিমা এবং উদ্দীপকের ফিরোজা উভয়েই নিজ সংসারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল এবং ঘরের খুঁটির মতোই তারা নিজেদের সংসারকেও আগলে রেখেছেন।

উত্তর

• "ফিরোজার সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত”- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি। • যেকোনো নারীই মাতৃত্বের স্বাদ পেতে চায়। কিন্তু এমন অনেক নারী আছেন যারা দুর্ভাগ্যবশত, মা হতে পারেন না। তাদের অনেকেই অন্যের সন্তানকে ভালোবেসে মাতৃত্বের বাসনা পূর্ণ করেন। আবার অনেকে সেই সুযোগ থেকেও বঞ্চিত হন। • উদ্দীপকের ফিরোজা একজন কৃষানি। বিয়ের পর দীর্ঘ সময় কেটে গেলেও দুর্ভাগ্যক্রমে তিনি মা হতে পারেননি। তবে তার এই মনঃকষ্টের কথা তার স্বামী শাহজাহান ভালো করেই জানেন। কেননা, তিনিও একই কষ্টের ভাগীদার। তবে এ নিয়ে তারা চিন্তিত নন। তাদের সুখী সংসার আলো করে একদিন সন্তান আসবে- এই প্রত্যাশায় শাহজাহান দম্পতির দিন কাটে। • 'লালসালু' উপন্যাসের অন্যতম চরিত্র রহিমা নিঃসন্তান। তাই মজিদ দ্বিতীয় বিয়ে করার পর অল্পবয়সি জমিলাকে দেখে তার মনে মাতৃভাব জাগে এবং সে তাকে মাতৃস্নেহেই আগলে রাখতে চায়। বস্তুত সতিন জমিলাকে কেন্দ্র করেই তার মাতৃহৃদয় যেন পূর্ণতা লাভ করে। পক্ষান্তরে উদ্দীপকের ফিরোজা মাতৃহীন হলেও রহিমার মতো কাউকে তিনি সন্তান-স্নেহে আগলে রাখার সুযোগ পাননি। ফলে অনাগত সন্তানের আশায় তাকে অপেক্ষমাণ থাকতে হয়। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ অর্থবহ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।