"বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”- ব্যাখ্যা কর।
উত্তর: • “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ”- কথাটি দ্বারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দিশেহারা মানুষের কাছে ধর্মের প্রতি গভীর বিশ্বাসের বিষয়টিকে বোঝানো হয়েছে। • 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের লোকজন অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, অন্ধ ধর্মবিশ্বাসী। ধর্মব্যবসায়ী মজিদ যা বলে তাই তারা বিশ্বাস করে। গ্রামের মানুষের হাড়ভাঙা পরিশ্রমের সোনালি ফসল প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায়। অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় কৃষকরা ব্যাকুল হয়। খেতের প্রান্তে জড়ো হওয়া লোকজনের কারও মুখে কথা নেই। মজিদকে দেখে কেউ একজন হাহাকার করে ওঠে। তখন মজিদ তাদের বলে- 'খোদার উপর তোয়াক্কল রাখো।' তখন ভাবলেশহীন তাদের দৃষ্টি, দেখে মনে হয়। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর