শেয়ারFacebookWhatsApp

মজিদ সকলকে কী বলে সম্বোধন করে?

উত্তর: • মজিদ সকলকে 'মিঞা' বলে সম্বোধন করে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

মজিদ সকলকে কী বলে সম্বোধন করে?

উদ্দীপক

মিলন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর গ্রামে একটি পাঠাগার স্থাপন করতে চাইলে গ্রামের ওসমান মণ্ডল এটি কোনোভাবেই স্থাপন করতে দিতে চান না। কারণ ওসমান মণ্ডল জানেন, এটি স্থাপন করা হলে গ্রামের ছেলে-মেয়েরা শিক্ষিত হবে এবং তার খবরদারি ও প্রভাব চলে যাবে। বরং ওসমান মণ্ডল চান গ্রামে যেন একটি ভালো মক্তব প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ওসমান মণ্ডলের বাধার কারণে মিলনের আর পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025

উত্তর

• মজিদ সকলকে 'মিঞা' বলে সম্বোধন করে।

উত্তর

• 'দুনিয়াটা বড় বিচিত্র জায়গা'- উক্তিটি মিথ্যা বলা সম্পর্কে মজিদের ভাবনা। • 'লালসালু' উপন্যাসের ভন্ড, প্রতারক, ধর্মব্যবসায়ী মজিদের কথায় উত্তেজিত হয়ে মহব্বতনগর গ্রামের মধ্যমণি। এই গ্রামের কিছু যুবক তাকে না জানিয়ে আওয়ালপুরের পিরকে হেনস্থা করতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়। মজিদ তাদেরকে দেখে এসে কালু মিয়ার কাছে মিথ্যা কথা বলে। সে জানায় ডাক্তার সাহেব তার মুরিদ বিধায় সেখানে তার খুব খাতির। এই প্রসঙ্গেই মজিদ প্রশ্নোক্ত কথাটি ভাবে।

উত্তর

• উদ্দীপকের মিলনের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাদৃশ্য রয়েছে। • শিক্ষা ও সচেতনতার অভাবে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। আর শিক্ষিত সচেতন মানুষ চায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে কুসংস্কারাচ্ছন্ন মানুষকে শিক্ষিত ও সচেতন করে তুলতে। • উদ্দীপকে শিক্ষিত যুবক মিলন গ্রামে একটি পাঠাগার তৈরি করতে চায়। গ্রামের মানুষ শিক্ষিত হয়ে গেলে ওসমান মন্ডলের প্রভাব কমে যাওয়ার আশঙ্কায় সে তার বিরোধিতা করে এবং পাঠাগারের পরিবর্তে মক্তব প্রতিষ্ঠার কথা বলে। তার বিরোধিতার কারণে পাঠাগার স্থাপন সম্ভব হয়নি। 'লালসালু' উপন্যাসের যুবক আক্কাসও মহব্বতনগর গ্রামের অশিক্ষিত ও কুসংস্ককারাচ্ছন্ন মানুষদের শিক্ষিত ও সচেতন করার জন্য স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদ গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীকে নিয়ে এর বিরোধিতা করে স্কুলের পরিবর্তে মক্তব প্রতিষ্ঠা করতে চায়। আক্কাসের দাড়ি না থাকার জন্য তাকে ভর্ৎসনা করে। এভাবে তার স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ মজিদ বন্ধ করে দেয়। তাই উদ্দীপকে মিলনই যেন 'লালসালু' উপন্যাসের আক্কাস।

উত্তর

• "উদ্দীপকে ওসমান মন্ডলের চেয়ে 'লালসালু' উপন্যাসের মজিদ শক্তিশালী চরিত্র"- উক্তিটি যথার্থ। • ধর্ম মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। কিন্তু স্বার্থসিদ্ধির জন্য যারা ধর্মের মূল সত্যকে আড়াল করে, মিথ্যা কুসংস্কারের জালে বিস্তার করে তারা ধার্মিক নয়, বরং ধর্মব্যবসায়ী। • উদ্দীপকে উচ্চশিক্ষিত যুবক মিলন গ্রামে পাঠাগার স্থাপন করতে চাইলে তাতে বাধা দেয় ওসমান মন্ডল। কারণ পাঠাগার স্থাপনের মাধ্যমে জনগণ শিক্ষিত হয়ে গেলে তার প্রভাব কমে যাবে। 'লালসালু' উপন্যাসেও শিক্ষিত যুবক আক্কাসের কর্মকান্ডে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়। সেটা স্বার্থপর ও প্রতারক মজিদের চক্রান্তে বাস্তবায়িত হয়নি। উপন্যাসে এই ঘটনাটি ছাড়াও মজিদের আরও অনেক চক্রান্ত দেখানো হয়, যা উদ্দীপকে নেই। • 'লালসালু' উপন্যাসে মজিদ শুরু থেকে শেষ পর্যন্ত আত্মপ্রতিষ্ঠার লড়াই করে অসৎ পন্থা অবলম্বন করে। সে গ্রামের মানুষের সরলতাকে কেন্দ্র করে মাজার ব্যবসা করে, প্রভাব ও প্রতিপত্তির অধিকারী খালেক ব্যাপারীকে নিজের বশে আনে, আমেনা বিবি মজিদের বিরুদ্ধে অবিশ্বাস প্রকাশ করলে প্রতিশোধ হিসেবে স্বামী খালেক ব্যাপারী কর্তৃক তাকে তালাক দিতে বাধ্য করে, কিশোরী স্ত্রী জমিলার প্রতি নিষ্ঠুর আচরণ করে এবং পাশের গ্রামে নতুন পিরের আগমন ঘটলে তার ওপর হামলা করে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে উদ্দীপকের ওসমান মণ্ডল একটি পদক্ষেপ গ্রহণ করে কিন্তু 'লালসালু' উপন্যাসের মজিদের পদক্ষেপ আরও সুদূরপ্রসারী। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুরংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।